admin
প্রকাশিত: 10:01 PM, January 16, 2020
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
দলীয় সভা শেষে বিয়ানীবাজার পৌরশহর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইসলামী ছাত্রশিবির নেতা রেদওয়ান আহমদ। ১৫ জানুয়ারী বুধবার বেলা ৩টার দিকে পৌরশহরের উত্তরবাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে ছাত্রলীগের স্থানীয় একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। এ সময় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাতপাতালে নিয়ে যায়। হামলার শিকার রেদওয়ান আহমদ বিয়ানীবাজার উপজেলার দেউল গ্রামের কুনু মিয়ার পুত্র ও সৈয়দ নবীব আলী কলেজ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী। জানা যায়, ঘটনার দিন ১৫ জানুয়ারী বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রশিবিরের দলীয় সভা শেষে বাড়ি ফিরছিল রেদওয়ান আহমদ। বেলা ৩টার দিকে পৌরশহরের উত্তরাবাজারস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সম্মুখে যাওয়ার পর পূর্ব থেকে উৎপেতে থাকা ছাত্রলীগ ক্যাডার পাবেল মাহমুদ ও জুয়েলের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল তার পথরোধ করে। কোনকিছু বুঝে উঠার আগেই তার উপর অতর্কিত হামলা চালায় তারা। এসময় সাথে থাকা দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক দিয়ে হামলাকারীরা তাকে উপর্যুপরি বেদড়ক মারধর করে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমপাপ্ত হয়। এসময় প্রাণ বাচাঁতে সে চিৎকার করলে কয়েকজন লোক এগিয়ে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঐ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম রেদওয়ান আহমদ বলেন, স্থানীয় ছাত্রলীগ ক্যাডার পাবেল মাহমুদ ও জুয়েলের নেতৃত্বে ৫/৬ জনের একদল সন্ত্রাসী রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। মহান আল্লাহর কৃপায় এ যাত্রার আমি প্রাণে রক্ষা পেয়েছি। আমি জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের