admin

প্রকাশিত: 3:03 PM, August 7, 2025

শিল্পপতি রাগীব আলীর মেয়ের কাণ্ড

শিল্পপতি রাগীব আলীর মেয়ের কাণ্ড

2

ডেস্ক রিপোর্ট
আকস্মিক লন্ডন থেকে উড়ে সিলেটের শিল্পপতি রাগীব আলীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার মেয়ে রোজিনা কাদির। এর এক বছর আগে পিতৃসম্পত্তি হাতিয়ে নেওয়ার আশঙ্কায় থানায় জিডি করেছিলেন রোজিনা।

6

সরাসরি মালনীছড়া চা বাগানের বাংলোয় দেখা করতে গেলে একদল যুবক যায় রোজিনার সঙ্গে। ওদের সঙ্গে বাগবিতণ্ডা হয় বাগানের নিরাপত্তা প্রহরীদের। একপর্যায়ে পুলিশ গিয়ে ৫ যুবককে আটক করে আদালতে পাঠায়।

8

বুধবার আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠান বিচারক। বিমানবন্দর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, রাগীব আলীর সঙ্গে সাক্ষাতের সময় আটক ৫ যুবকের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার মেয়ে রোজিনা কাদির পিতা রাগীব আলীর সঙ্গে দেখা করতে যান বাংলোয়। তখন পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ কৌশলে বাগানের শ্রমিকদের বাংলোয় ডেকে আনেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে মেয়ে রোজিনা কাদিরের সঙ্গে আসা লোকজনকে গণপিটুনি দেয়।

বাগানের শ্রমিকরা জানান, মেয়ে রেজিনার সঙ্গে বনাবনি নেই রাগীব আলীসহ পরিবারের অন্যদের। সিলেটে নেই রাগীব আলীর পুত্রবধূ। এ সুযোগেই লন্ডন থেকে উড়ে আসেন রেজিনা। সবার আশঙ্কা রেজিনা জোর করে পিতার সম্পত্তি লিখে নিতে পারেন। এমন আশঙ্কা পরিবার ছাড়াও পুরো বাগানের শ্রমিকদের মধ্যে। একপর্যায়ে রেজিনার সঙ্গে আসা যুবকদের সঙ্গে বেশ কিছুক্ষণ মারামারি হয় শ্রমিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিলেটের বিমানবন্দর থানার পুলিশ। তারা ৫ জন যুবককে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য।

অপরদিকে রোজিনা কাদির বাবার সঙ্গে থাকতে চাইলে রাগীব আলী সম্মত হননি। পরে রাগীব আলীর অনুরোধে মেয়েকে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়া হয়।

ঘটনার পর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, মেয়ে রেজিনা তার বাবার সঙ্গে দেখা করতে সঙ্গে থাকা লোকদের সঙ্গে বাগানের শ্রমিক ও নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি হয়। এ ঘটনায় দুইজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ঘটনার ব্যাপারে রাগীব আলীর মেয়ে রোজিনা কাদিরের দাবি, আপনারা যা শুনেছেন সব ভুয়া। আর আমি এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নই।

উল্লেখ্য, স্বাক্ষর জাল করে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোনের আবেদন করার অভিযোগসহ পরস্পর যোগসাজশে সম্পত্তি হাতিয়ে নেওয়ার আশঙ্কা করে রাগীব আলীর পুত্রবধূ সাদিকা জান্নাত চৌধুরী, পালিত পুত্র দেওয়ান শাকিব আহম্মেদ, সহযোগী আজম আলী, শ্যামল পাশী ও বনমালী ভৌমিকের নাম উল্লেখ করে গত বছরের ৫ জুন ঢাকার মতিঝিল থানায় রোজিনা কাদির সাধারণ ডায়েরি করেছিলেন। সেই ডায়েরির এক বছরের মাথায় বাসায় কেউ না থাকার সুযোগে আকস্মিক পিতা রাগীব আলীর কাছে হাজির হয়েছিলেন মেয়ে রোজিনা কাদির।

5

এদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত সিলেট এ রোজিনা কাদির আত্মসমর্পণ করলে  আদালত তাকে কারাগারে প্রেরনের আদেশ দান করেন। বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ বিষয়টি নিশ্চিত করেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
4