admin

প্রকাশিত: 10:11 PM, May 26, 2025

সুনামগঞ্জে সাবেক যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

সুনামগঞ্জে সাবেক যুবলীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান

4

সুনামগঞ্জ জেলার বাউধরন এলাকার বাসিন্দা সাবেক যুবলীগ নেতা জুবায়ের আহমদ সানি এর বাড়িতে অভিযান চালিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ এর একটি বিশেষ ইউনিট। গত ২৫মে রোজ সোমবার আনুমানিক রাত ১২টার দিকে যুবলীগের এই নেতার বাসায় তল্লাশি অভি্যান চালায় পুলিশ।

পুলিশ এর সাথে কথা বলে জানতে পারা যায় যে, ৫ই আগষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামিলীগ এর প্রায় সকল নেতাকর্মী পলাতক আছেন এবং সারাদেশে বেশ কিছু মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। সাবেক যুবলীগের এই নেতার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের হয়েছে সিলেটে। এরই পরিপেক্ষিতে গেলো ২৫মে রোজ রবিবার জুবায়ের আহমদ সানি এর বাড়িতে অভিযান চালানো হয়।

8

স্থানীয় একজনের সাথে কথা বলে জানতে পারা যায় যে, ২৫মে রাত ১২টার দিকে পুলিশের একটি বাহিনী ছুরফান মিয়ার বাড়িতে অভিযান চালায়। ছুরফান মিয়ার ছেলে জুবায়েরকে কে গ্রেফতার এর উদ্দ্যেশে এই অভিযান বলে জানান তিনি। তিনি আরো বলেন জুবায়ের আহমদ সানি এখন প্রবাসে অবস্থান করছেন। দেশে থাকাকালীন তিনি সুনামগঞ্জ জেলার বাউধরন ইউনিয়ন যুবলীগ এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বিদেশে গিয়েও তিনি আওয়ামিলীগ এর রাজনীতির সাথে যুক্ত আছেন বলেও জানা যায়। তাছাড়া সামাজিক যোগাযোগ এর মাধ্যমে তিনি বর্তমান সরকার এর ব্যপক সমালোচনা করে যাচ্ছেন বলেও অভিযোগ আছে।

এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর এবং পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরন ও ভয়ভিতী প্রদর্শনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জুবায়ের আহমদ সানি যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার এর বিরুদ্ধে অপপ্রচার না করে পুলিশ এমন হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন বাড়িতে থাকা অন্যান্য সদস্যরা।

6

যাদের উপর মামলা দায়ের আছে তাদের গ্রেফতারের জন্য অভ্যাহত অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

6 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

4 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

3 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

2 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
6