editor
প্রকাশিত: 8:03 PM, March 21, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
পূবালী ব্যাংক লিমিটেডের সুনামগঞ্জস্থ পাগলাবাজার শাখা স্থানীয় এমএম মার্কেট ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। রোববার সকালে ফিতা কেটে নতুন ঠিকানায় শাখাটির দ্বার্উদঘাটন করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। এ উপলক্ষ্যে আয়োজিত অনাঢ়ম্বর অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, পাগলা বাজার বড় মসজিদের ইমাম মাওলানা মো: রুহুল আমিন।এসময় দেওয়ান জামিল মাসুদ বলেন, পূবালী ব্যাংক বেসরকারী খাতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যেতে সর্বাত্মক কাজ করে চলেছে। উন্নত তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা এ ব্যাংকের প্রধান লক্ষ্য। তিনি দেশব্যাপী পূবালী ব্যাংকের গ্রাহক বান্ধব বিভিন্ন সেবা গ্রহণে সংশ্লিষ্টদের আহবান জানান। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক জিয়াউল হক চৌ্ধুরী ও পশ্চিমাঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান খান। এতে আরও উপস্থিত ছিলেন, মো: রফিকুল ইসলাম, ব্যবসায়ী মুহাজ্জিল হোসেন চৌধুরী, মো: হাবিবুর রহমান, মো: সুফী মিয়া, মো: শাহ আলম, মো: ময়না মিয়া, মো: জসিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, আব্দুন নূর, আকলুস আলীম, মো: মুজিবুর রহমান, জামিউল ইসলাম তুরান, মো: সাফিউল ইসলাম সুসাদ, মো: ফরমান উদ্দিন, পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট জাহেদ হাসান, ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক সুজিত মৈত্র, দিরাই শাখার ব্যবস্থাপক প্রণব কুমার সরকার, জাউয়া বাজার শাখার ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাশ, জামালগঞ্জ শাখার ব্যবস্থাপক এমদুদল হক, পাগলা বাজার শাখার ব্যবস্থাপক রুনু চক্রবর্তী প্রমুখ।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়