admin

প্রকাশিত: 4:19 PM, January 16, 2026

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারি, ম্যানেজিং, কমিটি, শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফি বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
বিগত ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর নুমান আহমদ আরবী প্রভাষক পদে নিয়োগ লাভ করেন। পরীক্ষার কোরাম সর্বনিম্ন ৩ জনের অংশ গ্রহনের শর্ত পুরণ না করে আরবী প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হয়েছিলে তিনি। ঘটনাটি স্পষ্ট নিয়োগ নীতিমালার পরিপন্থী।
পরবর্তীতে ২০১০ সালে নিয়োগ লাভ করে অধ্যক্ষ পদে তিনি এবং ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন না করে অবৈধ পন্থায় অধ্যক্ষ পদ লাভ করেন। যা সরকারি নিয়োগ নীতিমালার পরিপন্থী। তথ্য নিয়ে জানা গেছে সাবেক ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ জনদের আনুকূল্য। সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে আহমদ প্রতিষ্ঠানের নামের সঞ্চয়ী ব্যাংক একাউন্ট একক স্বাক্ষরে পরিচালনা করতেন অধ্যক্ষ নুমান। নুমান আহমদের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ২০২২ সালের আগষ্ট মাসে অন্যান্য খরচ বাবদ দেখিয়েছেন ৪,৪৭,৭০৩ টাকা। বিষয়টি তার স্বেচ্ছাচারী ও দুর্নীতির বড় প্রমান।
আরও তথ্য নিয়ে জানা গেছে দাতা সদস্য মাদ্রাসার গাড়ি ক্রয় ও অন্যান্য নিয়ম তান্ত্রিক উপায়ে আইনের বাহিরে করেছেন। প্রথম ভুমিদাতা কলিমুল্লাহ ও পরবর্তীতে আসদ্দর আলী এবং প্রতিষ্ঠাতা বড় মৌলভী কাসিম আলী সাহেব থাকলেও দুর্নীতির দায়ে তাদেরকে বাদ দিয়েছেন তিনি তার ইচ্ছামতো মাদ্রাসা পরিচালনা করেছেন।
তৎকালীন অধ্যক্ষের সীমাহীন অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে তার অপসারনের দাবীতে ২০২৪ সালের ২৭ আগস্ট সকাল থেকে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা ও অভিভাবকেরা। বিক্ষোভের এক পর্যায়ে ২টার দিকে মাদ্রাসার সভাপতি বরাবরে লিখিত দিয়ে মাদ্রাসার প্রভাষক মাওলানা নাজিম উদ্দিনের কাছে ‘অধ্যক্ষ’র দায়িত্ব হস্তান্তর করেন মাওলানা নুমান আহমদ। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্রভাষক মাওলানা নাজিম উদ্দিন। এরপর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী ছাত্র-জনতা ও অভিভাবকবৃন্দ। তৎকালীন সময়ে
মাওলানা নুমান আহমদের পদ ছাড়ার বিষয়টি মাইকে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। সাথে সাথে মাওলানা নুমান আহমদের পদ হস্তান্তরের লিখিত আবেদনের কপি আন্দোলনকারী ছাত্র-জনতা ও অভিভাবকবৃন্দকে দেখিয়েও দেন। ৫ই আগষ্ঠের পর ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হলে তিনিও গা ঢাকা দেন। পরবর্তীতে সন্ত্রাসী কায়দায় স্বশস্ত্র দলবল নিয়ে মাদ্রাসায় ঢুকে নিরীহ ছাত্র ও এলাকাবাসীর উপর আক্রমণের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা(১০৫/২০২৪ ইং দায়ের হয় বিশ্বনাথ থানায়। এ মামলায় গত ১২ জানুয়ারি আত্মসমর্পণ করলে তিনি সহ তার সহযোগী ১৭ জনকে কারাগারে প্রেরণ করেন সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত সিলেট।
এদিকে তার বিরুদ্ধে নানা অভিযোগে গত ৩০ ডিসেম্বর ২০২৪ ইং স্মারক নং ৫৭.২৫.০০০০.০১০.১০.০১৯.২৪.৮৮৫) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক শুনানী হয় গত বছরে ১৪ জানুয়ারি। তার প্রেক্ষিতে গত ১ জানুয়ারি অভিযোগ প্রমাণ হওয়ায় ডিসেম্বর ২০২৫ থেকে তাহার বেতন ভাতা সাময়ীক বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। কারাগারে বন্দি তার সহযোগীরা হচ্ছেন, মৃত হাবিবুর রহমান ওরফে শুনু মিয়ার পুত্র মো. মিজানুর রহমান (২৫), মবশ্বির আলীর পুত্র মো. ফারুক মিয়া (৬০), মৃত শফিক আলীর পুত্র ইসলাম উদ্দিন (২৭), মানিক মিয়ার পুত্র মো. আওয়াল হোসেন পারভেজ (২৭), শেখ মো. কলমদর আলীর পুত্র শেখ মো. হুসাইন আহমদ (২৬), ফারুক মিয়ার পুত্র আব্দুল্লাহ আল মাছুম (২৩), মৃত ইছহাক তোফায়েল আহমদের পুত্র মো. নাঈম উদ্দিন সাহান (৫০), মৃত আব্দুল খালিকের পুত্র মো. জিলা মিয়া (৫২), মৃত লয়লু মিয়ার পুত্র মো. সায়েফ আহমদ শায়েক (৪৯), মখলিব মিয়ার পুত্র মো. মাসুম মিয়া (২৯), মো. হাবিবুর রহমান ওরফে শুত্ত মিয়ার পুত্র মো. মিনহাজুর রহমান (২৪), মানিক মিয়ার পুত্র মদাদুল হক সায়েম মিয়া (৩০), মুতলিব মিয়ার পুত্র আব্দুস তুফান ওরফে ফরিদ মিয়া (৩৪), মো. তাজউদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন (২৬), মো. ওয়ারিছ উদ্দিনের পুত্র নিয়াস উদ্দিন (২৯)।অভিযুক্তদের সবাই সিলেটের বিশ্বনাথ থানার কাদিপুর গ্রামের বাসিন্দা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০