admin

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

ষড়যন্ত্র ও বাধা ডিঙিয়ে সফল এক নারী রেমিটেন্স যোদ্ধা রাহিমা খানমের গল্প

ষড়যন্ত্র ও বাধা ডিঙিয়ে সফল এক নারী রেমিটেন্স যোদ্ধা রাহিমা খানমের গল্প

1

স্টাফ রিপোর্টার:
কঠোর পরিশ্রম, সততা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রবাসী বাংলাদেশি রাহিমা খানম। নিউজিল্যান্ডভিত্তিক শিক্ষা ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান ‘এআরআরকে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট কোং লিমিটেড’-এর সিইও হিসেবে তিনি আজ বিশ্বমঞ্চে সমাদৃত। তবে এই সাফল্যের পথটি মোটেও মসৃণ ছিল না; পদে পদে তাকে মোকাবিলা করতে হয়েছে সামাজিক কুৎসা ও আইনি ষড়যন্ত্র।
রাহিমা খানমের প্রতিষ্ঠানটি মূলত ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা, উচ্চশিক্ষা এবং ইমিগ্রেশন প্রসেসিংয়ে সহায়তা করে থাকে। দক্ষ সেবার মাধ্যমে স্বল্প সময়েই তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেন। কিন্তু তার এই ব্যবসায়িক উন্নতি দেখে একটি কুচক্রী মহল গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাইবার বুলিং শুরু করে। শুধু তাই নয়, তাকে ও তার পরিবারকে হেনস্তা করতে সিলেটের আদালতে একাধিক মামলাও দায়ের করা হয়।
তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সত্যের জয় হয়েছে। জানা গেছে, রাহিমা খানম ও তার পরিবারের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারা আদালত থেকে সসম্মানে খালাস পেয়েছেন। এমনকি মামলার বাদীরা নিজ উদ্যোগেই মহামান্য আদালতে গিয়ে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে তার বা তার পরিবারের বিরুদ্ধে কোনো আইনি জটিলতা নেই।
ব্যবসায়িক সততার অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন রাহিমা খানম। ২০২৪ সালে একটি বিদেশি কোম্পানি তার ২৮ জন ক্লায়েন্টের টাকা নিয়ে আত্মসাৎ করলে তিনি বিচলিত না হয়ে নিজস্ব তহবিল থেকে সেই অর্থ পরিশোধ করেন। যেখানে অনেকেই এমন পরিস্থিতিতে আত্মগোপন করেন, সেখানে তিনি সাহসিকতার সাথে ক্লায়েন্টদের পাশে দাঁড়িয়েছেন। এ কাজে তিনি সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক ও আইনজীবীদের আইনি ও সামাজিক সহযোগিতা গ্রহণ করেন।
নিজের লড়াই সম্পর্কে রাহিমা খানম বলেন, “কর্মক্ষেত্রে আমার উন্নতি দেখে একটি মহল পরিকল্পিতভাবে সাইবার বুলিং ও মামলা দিয়ে আমাকে দমিয়ে রাখতে চেয়েছিল। এমনকি আমার ছোট্ট সন্তানকেও তারা ছাড়েনি। কিন্তু আমি বিচলিত হইনি কারণ আমি সৎ ছিলাম। আল্লাহর ওপর ভরসা রেখে আমি কাজ করে গেছি। আজ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আমার প্রতিষ্ঠানের শাখা বিস্তৃত।”
তিনি আরও জানান, তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে যারা ভিত্তিহীন তথ্য ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালানো হলে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
বর্তমানে রাহিমা খানম শুধু একজন সফল উদ্যোক্তাই নন, বরং অনেক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দিয়ে সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখছেন। তার এই জয়যাত্রা সিলেটের প্রবাসীদের জন্য এক অনুপ্রেরণার নাম।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

8 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

7 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

5 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

4 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
8