editor

প্রকাশিত: 11:11 PM, March 21, 2021

নতুন কার্যালয় উদ্বোধনকালে মেয়র আরিফ : সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকব

নতুন কার্যালয় উদ্বোধনকালে মেয়র আরিফ : সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় পাশে থাকব

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিক তাঁদের কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁদের পেশাদারিতে¦ এই ক্লাবটি অনেক দূর এগিয়ে গেছে। এই ক্লাবের অগ্রযাত্রায় সবসময় পাশে ছিলাম এবং পাশে থাকব।
রোববার রাত নয়টায় নগরের পূর্ব জিন্দাবাজারস্থ সিলমার্ট কমপ্লেক্সের তৃতীয়তলায় সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, সিলেট জেলা প্রেসক্লাবে অনেক প্রবীণ সাংবাদিক আছেন, তাঁদের হাত ধরে নবীনরাও এগিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে সিলেট জেলা প্রেসক্লাবের মাধ্যমে সিলেটের শতবর্ষের ঐতিহ্যবাহী সাংবাদিকতাও সমৃদ্ধ হবে। সিলেট নগরীর উন্নয়ন অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীরাও অগ্রণী ভূমিকা রাখছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সালাম মশরুর, লিয়াকত শাহ ফরিদী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য রেজওয়ান আহমদ, সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, উজ্জ্বল মেহেদী, কার্যনির্বাহী সদস্য আবুল মোহাম্মদ, হাবিবুর রহমান হাবিব।
উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এস. সুটন সিংহ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুলতান আহমদ, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন, আমিনুল ইসলাম রোকন ও মিঠু দাস জয়।
এছাড়াও সাবেক দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ, সদস্য মামুন হাসান, রবি কিরণ সিংহ, সুব্রত দাস, রনজিৎ কুমার সিংহ, সাবেক ক্রীড়া সম্পাদক মো. ওলিউর রহমান, আশরাফ চৌধুরী রাজু, সোহাগ আহমদ, অমিতা সিনহা, সাবেক নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ, শেখ মো. লুৎফুর রহমান, মো. ইয়াহ্ইয়া মারুফ, মো. আনোয়ার হোসেন, দিব্য জ্যোতি সী, শাহজাহান সেলিম বুলবুল, আহমেদ জামিল, ভবরঞ্জন মৈত্র বাপ্পা, ছাদেক আহমদ আজাদ, জিকরুল ইসলাম, মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের