admin

প্রকাশিত: 10:27 PM, April 29, 2026

বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, আহত ১

বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, আহত ১

3

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

3

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল মঙ্গলবার আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বিশ্বনাথ উপজেলার কামালপুর গ্রামের ফজর ইসলামের ছেলে ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল কাদিরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং এতে আব্দুল কাদিরের ভাই রনি আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরেই একদল লোক আব্দুল কাদিরের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

3

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় জড়িতরা বিশ্বনাথ উপজেলার বিএনপির নেতাকর্মী। হামলার সময় তারা বাড়িতে আতঙ্ক সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের হুমকি প্রদান করে।

5

আহত রনিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

8

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

অরুণের ছায়ায় ধরাছোঁয়ার বাইরে মজনু-রহিমা

8 সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বিতর্কিত দম্পতি মজনু মিয়া ও তার স্ত্রী রহিমা খাতুনের অপরাধ সাম্রাজ্য

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

বিতর্কে মহানগর কৃষক দলের মামুন ও মারুফ

5 ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ডিলারশিপ পাইয়ে দেওয়া এবং বিদ্যমান লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে অসাধু উপায়ে অর্থ হাতিয়ে নেওয়ার

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

5 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 7

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

1 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

7 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

4 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

4 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

1
7