admin
প্রকাশিত: 11:09 AM, August 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলামকৃত ১৪৮ বস্তা ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান ডাকাতি ও সঙ্গীদের নিয়ে কর্মচারীদের ওপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উতলার পার গ্রামের আব্দুস শুকুর ওরফে কবিরকে (পিতা: আব্দুল হান্নান) অন্যতম প্রধান আসামি করা হয়েছে। গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন চিকনাগুলের ঘাটেরচটি এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গোডাউনের কাছে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১৪৮ বস্তায় মোট ৪,৪৩৯ কেজি নিলামকৃত ভারতীয় জিরা নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১১-৪৫২০) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি গোডাউন থেকে মাত্র ১০০ গজ দূরে পৌঁছালে আব্দুস শুকুর ওরফে কবির ও জুবায়ের আহমেদ শিকদারের নেতৃত্বে আরও ৭-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাড়িটির গতিরোধ করে। অভিযোগে বলা হয়, আব্দুস শুকুর ওরফে কবির ও তার সহযোগীরা অস্ত্রের ভয় দেখিয়ে কাভার্ডভ্যানের চালক মনির হোসেন, হেলপার সুভাষ রঞ্জন দাস এবং ম্যানেজার শামীম মিয়াকে জিম্মি করে খাঁন টি চা বাগান এলাকায় নিয়ে যায়। সেখানে আসামিরা তাঁদের ওপর বর্বর নির্যাতন ও মারধর চালায় এবং ম্যানেজার শামীমের কাছ থেকে গাড়ি ভাড়ার নগদ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মালামালসহ কাভার্ডভ্যানটি লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত চালক মনির হোসেন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ম্যানেজার শামীমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনার পর থেকে কাভার্ডভ্যানের হেলপার সুভাষ রঞ্জন দাস নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুত আব্দুস শুকুর ওরফে কবিরসহ অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, অপহৃত হেলপারকে উদ্ধার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
5 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
5 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
3 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
7 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
6 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
8 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
1 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত