admin
প্রকাশিত: 11:37 AM, August 28, 2026
স্টাফ রিপোর্টার:
রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে স্টেশনের কম্পিউটার অপারেটর জহির আহমেদ। রেলওয়ের সামান্য ১৮তম গ্রেডের এই কর্মচারী নিজস্ব পিন, পাসওয়ার্ড এবং ওটিপি কারসাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের টিকিট আটকে রেখে কালোবাজারি করছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অনুসন্ধানে তার বিপুল অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি টিকিট বাণিজ্যের সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।
অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী জেলার বাসিন্দা জহির আহমেদ গত ১০-১২ বছর ধরে সিলেট রেলওয়ে স্টেশনে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সরকারি ১৮তম গ্রেডের সামান্য বেতন স্কেলে চাকরি করলেও বিগত কয়েক বছরে তার আর্থিক অবস্থার অভূতপূর্ব ও রহস্যজনক পরিবর্তন ঘটেছে। গ্রামের বাড়িতে বিপুল সম্পত্তি কেনার পাশাপাশি সিলেটের দক্ষিণ সুরমার বলদীতে গড়ে তুলেছেন ৫ তলা ভিত্তির আলিশান বাড়ি। নামমাত্র পদের একজন কর্মচারীর রাতারাতি এমন আঙুল ফুলে কলাগাছ হওয়াকে স্থানীয়রা আলাদীনের প্রদীপের সঙ্গে তুলনা করছেন।
প্রাপ্ত হোয়াটসঅ্যাপ চ্যাট ও লেনদেনের নথি পর্যালোচনা করে জহিরের টিকিট কালোবাজারির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। জহির ও তার চক্র সার্ভারে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত রেখে গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগতভাবে টিকিট বুকিংয়ের অর্ডার নেন। প্রমাণে দেখা যায়, টিকিটের জন্য গ্রাহকের কাছে ওটিপি চাওয়া হলে গ্রাহক সংবেদনশীল কোডটি পাঠান। ওটিপি পাওয়ার পর জহির তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল টিকিট পাঠাতে দেখা যায়। এ ছাড়া কালোবাজারির অর্থ সরাসরি হস্তান্তরের জন্য জহির তার একটি বিকাশ নম্বর ব্যবহার করে থাকেন, যেখানে অনিয়মিতভাবে বিপুল অঙ্কের টাকা লেনদেন হচ্ছে।
দীর্ঘ এক যুগ ধরে একই স্টেশনে বহাল তবিয়তে থেকে জহির এমন এক সিন্ডিকেট গড়ে তুলেছেন যে, তাকে বা তার চক্রকে চড়া দাম না দিলে সাধারণ যাত্রীদের এসি চেয়ার বা সাধারণ কেবিনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পড়ে। অনলাইন বা কাউন্টারে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সাধারণ যাত্রীরা ‘টিকিট নেই’ বার্তা পেলেও জহির চক্রের কাছে চড়া দামে সব শ্রেণির টিকিট মিলছে।
রেলওয়ের একজন নিম্নগ্রেডের কর্মচারী হয়েও কীভাবে তিনি এক যুগ ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রাখলেন এবং অঢেল সম্পদের মালিক হলেন—তা নিয়ে প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ যাত্রীরা অবিলম্বে এই সিন্ডিকেটের মূলহোতা জহির আহমেদসহ নেপথ্যে থাকা প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রেলওয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক