editor
প্রকাশিত: 11:28 PM, March 21, 2021
নিজস্ব প্রতিবেদক
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশকে ফাঁকি দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালালেন প্রবাসী পরিবারের ৯ সদস্য। ওই পরিবার কোয়ারেন্টিন ছেড়ে গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জে অবস্থান করছেন বলে জানা যায়। এ নিয়ে সিলেটে তোলপাড় সৃষ্টি হয়েছে।
রোববার (২১ মার্চ) কোনো এক সময় হোটেল ছেড়ে পালিয়েছেন প্রবাসী পরিবারের নয় সদস্য। ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।
হোটেলের রেজিস্ট্রারি খাতায় দেওয়া মোবাইল ফোন নম্বরে তাদের সঙ্গে যোগাযোগ করলে প্রবাসীরা সিলেটের জকিগঞ্জ গ্রামের বাড়িতে চলে গেছেন বলে জানান। অবশ্য তাদের পরিবারের অসুস্থ এক সদস্যকে দেখে হোটেলে ফিরে আসবেন বলে হোটেল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
তিনি বলেন, গত ১৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য প্রবাসী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তাদের স্বাস্থ্যপরীক্ষা ও সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ১৪৭ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বাসযোগে বিমানবন্দর থেকে নগরীর নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে পাঠানো হয়। এর মধ্যে নগরীর আম্বরখানার হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন প্রবাসীকে রাখা হয়।
এ ব্যাপারে ব্রিটানিয়া হোটেলের মার্কেটিং ম্যানাজার কাউসার খাঁন বলেন, আমাদের ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে কোনো এক সময় তারা হোটেল থেকে বেরিয়ে যান। তবে যোগাযোগ করা হলে তারা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছেন বলে জানান।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, কোয়ারেন্টিন থেকে প্রবাসীদের পলায়নের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে দায়িত্ব অবহেলার বিষয়টি হোটেল কর্তৃপক্ষ কিংবা পুলিশ কেউ এড়িয়ে যেতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও রাত ৮টার দিকে ওই প্রবাসী পরিবার হোটেলে ফিরে এসেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন