editor

প্রকাশিত: 1:22 AM, May 1, 2021

ছাগলে খেলো চারা, ২ পরিবারের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ছাগলে খেলো চারা, ২ পরিবারের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটে সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ছাগলে ধানের চারা চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে লাঠির আঘাত ও দায়ের কোপে সুফিয়ান আহমদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নাছির আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সুফিয়ান আহমদ উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল পূর্ব গ্রামের সিদ্দেক মিয়ার ছেলে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে সিদ্দেক মিয়ার বাড়ির ছাগল নাছির মিয়ার বাড়ির বীজতলায় ধানের চারা খেয়ে ফেললে উভয় পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধলে আব্দুল হেকিমের ছেলে হারিছ আহমদ, নাছির আহমদ ও হারিছ আহমদের ছেলে ইমরান আহমদ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সুফিয়ান ও তার বাবা ছিদ্দেকের ওপর হামলা করেন। এ সময় সুফিয়ান লাঠি ও দায়ের কোপে গুরুতর আহত হন। এ ছাড়া সুফিয়ানের বাবা সিদ্দেক মিয়াও আহত হন। এরপর বাবা ও ছেলেকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল চিকিৎসকের বরাতে জানান, আহত সিদ্দেক মিয়ার অবস্থাও আশঙ্কাজনক।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে। এরপর চিকিৎসকের পরামর্শে তাদের ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বলেন, শুক্রবার নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এই ঘটনায় আটক নাছির আহমদকে গ্রেপ্তার দেখানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন