editor

প্রকাশিত: 1:09 PM, March 3, 2021

সিলেটে ভোটার বেড়েছে সোয়া ৫ লাখ

সিলেটে ভোটার বেড়েছে সোয়া ৫ লাখ

সিলেটে ২ লাখ ৬ হাজার ৮৬১ জন, সুনামগঞ্জে এক লাখ ৮০ হাজার ৬৭২ জন, মৌলভীবাজারে এক লাখ ৯ হাজার ৫০০ জন এবং হবিগঞ্জে ২৪ হাজার ৬১৪ জন।

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গত দুই বছরে ভোটার বেড়েছে প্রায় সোয়া ৫ লাখ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সিলেট জেলায় এবং সবচেয়ে কম ভোটার বেড়েছে হবিগঞ্জে। জাতীয় ভোটার দিবসে এ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিলেট আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের তথ্যমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় সিলেট বিভাগে মোট ভোটার ছিল ৬৬ লাখ ৪৩ হাজার ৩ জন। এরমধ্যে শুধু সিলেটেই মোট ভোটার সংখ্যা ছিল ২২ লাখ ৫৪ হাজার ৩১৪ জন। গত দুই বছরে ভোটার বেড়েছে ৫ লাখ ২১ হাজার ৬৪৭ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার বেড়েছে সিলেট জেলায়। সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই বছরে সোয়া ৫ লাখ ভোটার বেড়ে এখন বিভাগে হালনাগাদ মোট ভোটার সংখ্যা ৭১ লাখ ৬৪ হাজার ৬৫০ জন। এরমধ্যে সিলেটে ২ লাখ ৬ হাজার ৮৬১ জন, সুনামগঞ্জে এক লাখ ৮০ হাজার ৬৭২ জন, মৌলভীবাজারে এক লাখ ৯ হাজার ৫০০ জন এবং হবিগঞ্জে ২৪ হাজার ৬১৪ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, হালনাগাদ তালিকায় হবিগঞ্জ জেলায় ভোটার বেড়ে হয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৭৬৪ জন। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৭৮ হাজার ৮৮৪ জন এবং মহিলা ৭ লাখ ৬৬ হাজার ৮৭৫ জন। মৌলভীবাজারে ভোটার বেড়ে হয়েছে ১৪ লাখ ১ হাজার ৫৩৮ জন। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৯ হাজার ৭৭৬ জন এবং মহিলা ৬ লাখ ৯১ হাজার ৭৫৬ জন। সুনামগঞ্জে ১৭ লাখ ৭০ হাজার ৫০৮ জন। এরমধ্যে পুরুষ ৮ লাখ ৯৩ হাজার ৮৯১ জন। মহিলা ৮ লাখ ৭৬ হাজার ৬০৮ জন। এছাড়া সিলেট জেলায় ভোটার বেড়ে হয়েছে ২৪ লাখ ৩৫ হাজার ৭২৬ জন। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৫০ হাজার ১৩৮ জন এবং মহিলা ১১ লাখ ৮৫ হাজার ৫৮৪ জন। সিলেট জেলার মধ্যে সিলেট সদরে ভোটার বেড়ে হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ১৭৬ জন। এরমধ্যে ৩ লাখ ২ হাজার ৫৮৮ জন এবং নারী ২ লাখ ৭২ হাজার ৫৮৫ জন। দক্ষিণ সুরমায় মোট ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২১ জন। এরমধ্যে পুরুষ ৯৩ হাজার ৬৭৭ জন এবং মহিলা ৮৯ হাজার ৫৪৪ জন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৯০০ জন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ১৫৫ জন এবং মহিলা ৩৯ হাজার ৭৪৫ জন। বিয়ানীবাজারে ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৯০০ জন। এরমধ্যে ৯০ হাজার ৯৪৭ জন পুরুষ এবং ৯২ হাজার ৯৫৩ জন নারী ভোটার। কানাইঘাটে ১ লাখ ৮৭ হাজার ৪৩৪ জনের মধ্যে পুরুষ ৯৪ হাজার ৮০২ জন এবং মহিলা ৯২ হাজার ৬৩২ জন। কোম্পানীগঞ্জে ১ লাখ ৭ হাজার ১৬২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ৫৬ হাজার ৮১৮ জন এবং মহিলা ৫০ হাজার ৩৪৪ জন। গোলাপগঞ্জে ২ লাখ ৩৮ হাজার ৪৮৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ৭৭৭ জন এবং নারী ১ লাখ ১৭ হাজার ৭০৬ জন। ওসমানী নগরে মোট ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮০ জন। এরমধ্যে পুরুষ ৭৪ হাজার ২৬৯ জন এবং নারী ৭১ হাজার ৮১১ জন। জকিগঞ্জে ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬২১ জন। এরমধ্যে পুরুষ ৮৫ হাজার ৮১১ জন এবং নারী ৮১ হাজার ৮১০ জন। বিশ্বনাথে ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২০ জন। এরমধ্যে পুরুষ ৮৫ হাজার ৩৪৭ জন এবং নারী ৮১ হাজার ৭৩ জন। জৈন্তাপুরে ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯৯ জন। এরমধ্যে পুরুষ ৫৯ হাজার ৫৭০ জন এবং নারী ৫৫ হাজার ৮২৮ জন। গোয়াইনঘাটে ভোটার বেড়ে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯৪০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১ হাজার ৬১৪ জন এবং নারী ৯৬ হাজার ৩২৬ জন। বালাগঞ্জে মোট ভোটার বেড়ে হয়েছে ৮৬ হাজার ৮৩৮ জন। এরমধ্যে পুরুষ ৪৩ হাজার ৭১৭ জন এবং নারী ৪৩ হাজার ১২১ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন