editor
প্রকাশিত: 5:15 PM, July 29, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে স্ত্রী অস্টমী বাউরী (৩৫) ও প্রেমিক সেলিম মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ নিহত বিজয় বাউরীর (৪০) লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের নতুন লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র ও পুলিশ সূত্র জানা যায়, ওই এলাকার এলাকার চা শ্রমিক বিজয় বাউরীর স্ত্রী অস্টমী বাউরী গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই বাগানের সেলিম মিয়ার সঙ্গে। বৃহস্পতিবার ভোরে ওই ঘরে প্রবেশ করে সেলিম মিয়া। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে বাগান পঞ্চায়েত সভাপতি মনুরঞ্জন পালকে অবহিত করে। পরে চা বাগানের লোকজন ঘর থেকে অষ্টমী বাউরি ও সেলিমকে আপক্তিকর অবস্থায় আটক করে। এ সময় বিজয় বাউরীকে (৪০) অসচেতন অবস্থায় মেঝেতে দেখতে পান স্থানীয়রা। পরে চা বাগানের ডাক্তারকে খবর দিলে ডাক্তার সকাল ৬টায় এসে মৃত ঘোষণা করেন।
লাশ ঘরে রেখে আটক প্রেমিক যুগলদের ফুলবাড়ি বাজারে খাম্বার সঙ্গে বেঁধে রেখে কমলগঞ্জ থানায় খবর দেন। কমলগঞ্জ থানা পুলিশের একটি দল সকাল সাড়ে ৮টায় লাশ উদ্ধার ও প্রেমিক যুগলকে আটক করে। পুলিশ সুরতাল রিপোর্ট তৈরির সময় লাশের পাশ থেকে ঘুমের ওষুধ উদ্ধার করে।
স্থানীয়দের ধারনা, স্ত্রী রাতে খাবারের সঙ্গে ঘুমের বড়ি খাওয়ানোর কারণে তার মৃত্যু হতে পারে।
নিহতের মা যমুনা বাউরী অভিযোগ, তার ছেলেকে স্ত্রী ও প্রেমিক সেলিম মিয়া হত্যা করেছে। তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে দুজনকে আটক করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে