editor
প্রকাশিত: 6:33 PM, November 11, 2021

ময়লা আবর্জনা ড্রামপিং করার প্রতিবাদে ২নং ওয়ার্ডবাসীর মানববন্ধন
শহীদ শামসুদ্দিন হাসপাতাল সংলগ্ন ২নং ওয়ার্ডের দাড়িয়াপাড়া রাস্তার পাশে ময়লা আবর্জনা ড্রামপিং করার প্রতিবাদে ওয়ার্ডবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় হাসপাতাল সংলগ্ন দাড়িয়াপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর ২নং এলাকাটি একটি আবাসিক এলাকা। অত্র এলাকায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল রয়েছে। আরো নতুন একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও আলিয়া মাদ্রাসা এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অথচ অত্র এলাকায় করোনা হাসপাতাল হিসেবে এখনও শহীদ শামসুদ্দিন হাসপাতাল ব্যবহার হচ্ছে। ডেঙ্গুরও প্রভাব রয়েছে এখানে। এসব কিছু থাকা সত্ত্বেও অত্র এলাকায় কিভাবে ময়লা আবর্জনা ড্রামপিং করার উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন। অথচ অত্র এলাকার স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ-আলোচনা না করে এ ধরনের একটি সিদ্ধান্ত কোনভাবে মেনে নেওয়া যায় না। অচিরেই এ ধরনের সিদ্ধান্ত বাতিল করে শহরের বাহিরের খোলা জায়গায় ময়লা আবর্জনার ড্রামপিং করার আহ্বান জানান। অন্যথায় ২নং ওয়ার্ডবাসী সহ সিলেট সিটি কর্পোরেশনের সমস্ত ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিশিষ্ট মুরব্বী শাহ আনহ বাদশাহ এর সভাপতিত্বে ও ইবনে জাহান আলমগীরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি গেউস আলম গেডু, আলমগীর হোসেন, আব্দুস সাত্তার, হুমায়ুন আহমেদ, শাহজাহান বুলু, মো. আব্দুল আওয়াল, আব্দুল কাদের, হুমায়ুন আহমেদ, জালাল আহমদ, সমর দা, আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
5 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 2 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে