editor
প্রকাশিত: 1:39 PM, July 14, 2021

সিলেটের করোনা পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
মাত্র ২৪ ঘণ্টায় আবারও করোনায় ৯ জনের প্রাণহানি ঘটলো সিলেটে। এর আগে ৭ জুলাই সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভয়ঙ্কর করোনায় মারা যান ৯ জন। এটাই সিলেটে ছিলো সর্বোচ্চ মৃত্যু।
৭ জুলাইয়ের এক সপ্তাহের মাথায় সিলেটে ২৪ ঘণ্টায় আবারও মৃত্যু ঘটলো ৯ জনের। এই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৭ জনই সিলেট জেলার। বাকি ২ জন মৌলভীবাজারের।
আর রোগী শনাক্ত হওয়া ৪৩৩ জনের মধ্যে সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৯৮ ও মৌলভীবাজারে ৩৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
একই সময়ে র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সিলেট বিভাগে আরও ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের ১১, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ২২ ও মৌলভীবাজারের ৫ জন।
বুধবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৩৪৯, সুনামগঞ্জে ৪৬, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ৪৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৪৫ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪১জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫ জন, সুনামগঞ্জ জেলার ১৬ জন, হবিগঞ্জ জেলার ২৬ জন ও মৌলভীবাজার জেলায় ২৭ জন। এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৭ জন করোনামুক্ত হয়েছে।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৮৯১ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৬১৮ জন।
আর এ পর্যন্ত সিলেটে করোনার ছুবলে প্রাণ হারিয়েছেন মোট ৫৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৭, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ৪২ জন।
ডিএসএস /১৪ জুলাই ২০২১ / রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে