editor
প্রকাশিত: 7:02 PM, November 26, 2021
অনলাইন ডেস্ক
নাটক ও সিনেমায় নানা ধরনের গল্পে অভিনয় করে প্রশংসিত ফারজানা ছবি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম ‘মৃত্যুঞ্জয়ী’। উজ্জ্বল কুমার মণ্ডলের পরিচালনায় নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আমার চরিত্রের নাম পম্পা দাস। চরিত্রটি চিত্রশিল্পী এসএম সুলতানের ছাত্রী।
পম্পা সুলতানের আর্ট কলেজের একজন শিক্ষিকা। এ মেয়েটি সুলতানের শিল্পকর্মের সঙ্গে দর্শকের যোগাযোগ ঘটায়। সেই সঙ্গে তুলে ধরে ইতিহাসের এক অবর্ণনীয় গল্পগাথা। আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’ এদিকে অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ নামের একটি সিনেমায়ও অভিনয় করছেন এ অভিনেত্রী। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। এ ছাড়া নাটকেও নিয়মিত অভিনয় করছেন ছবি। বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছেন এ অভিনেত্রী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন