editor
প্রকাশিত: 8:20 PM, January 7, 2022

গীতসুধার আয়োজনে রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতসুধার আয়োজনে নতুন বছরে রবীন্দ্র স্মরণ উপলক্ষ্যে “নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রিকাবাজারস্থ কবি নজরুল একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোহেনা দিপুর সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতসুধার পরিচালক প্রতীক এন্দ। অতিথি শিল্পী ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী। নৃত্য সংগঠক হিসেবে ছিল নৃত্যশৈলী এবং এমকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত দুই বছর যাবৎ বিশ্বব্যাপি করোনা মহামারীর কারণে আমাদের জীবনযাত্রা স্থবির ছিলো। তবে আশার কথা হচ্ছে এই ভয়, এই অবরুদ্ধ অবস্থাও চিরস্থায়ী নয়। কবিগুরুর ভাষায় “নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার। অবশেষে সুদীর্ঘ দুই বছরের রুদ্ধদ্বার অবস্থার অবসানের পর। সবাই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। এমন আনন্দের। মুহূর্তে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ-ঠাকুরকে, যিনি তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে অমরত্ব লাভ করে গেছেন। ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। নতুন বছরের শুরুতে নতুন জীবন প্রাপ্তির আনন্দকে ‘গীতসুধা বরণ করে নেবে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের কিছু নান্দনিক পরিবেশনার মাধ্যমে। বিজ্ঞপ্তি
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১