editor

প্রকাশিত: 8:21 PM, January 16, 2022

হবিগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপে চালু হচ্ছে বৈকুন্ঠপুর চা বাগান।

হবিগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপে চালু হচ্ছে বৈকুন্ঠপুর চা বাগান।

হবিগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপে চালু হচ্ছে বৈকুন্ঠপুর চা বাগান।

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে এক শ্রমিকের একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ৩৯ দিন বন্ধ থাকার পর হবিগঞ্জের জেলা প্রশাসকের হস্তক্ষেপে সোমবার (১৭ জানুয়ারি)থেকে চালু হচ্ছে। আজ রবিবার জেলা প্রশাসক ইশরাত জাহান এর কার্যালয়ে মালিকপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সোমবার থেকে চা বাগানটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, দিলিপ কিউট নামে এক শ্রমিক তাঁর নামে বরাদ্দকৃত জায়গায় একটি পাকা ঘর নির্মাণ শুরু করলে বাগানের ম্যানেজার তাতে বাধা প্রদান করে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে। বিষয়টি নিয়ে ৭ ডিসেম্বর বাগানের পঞ্চায়েত নেতারা ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শ্রমিক ম্যানেজার সামছুল ইসলাম ভূইয়া ও ডেপুটি ম্যানেজার মো: মহিউদ্দিনকে মারধর করে এবং বাংলো ভাংচুর করে। ম্যানেজার সামছুল ইসলাম ভূইয়া বাগান মালিকের নিকট বিষয়টি জানালে গত ৯ ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। একই সাথে শ্রমিকদের কাজে না আসতে জানিয়ে দেওয়া হয়। ফলে বাগানির প্রায় ৫ শতাধিক চা শ্রমিক পরিবার চরম খাদ্য সংকটে পরে। একজন শ্রমিক এক সপ্তাহ কাজ করলে ৮শ ২৬ টাকা বেতন পায়। সপ্তাহে ৬ কেজি নিম্নমানের আটা রেশন হিসেবে দেয়া হয়, যার জন্য বেতন থেকে টাকা কেটে রাখা হয়। কোন শ্রমিক যদি সপ্তাহে দুইদিন কাজে অনুপস্থিত থাকে তাহলে রেশন দেয়া হয় না। ফলে নিয়মিত কাজ করেও তাদের অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। উনচল্লিশ দিন যাবত বাগান বন্ধ থাকায় বেতন বন্ধ। তাই ক্ষুদার্ত পরিবারগুলো বাধ্য হয়ে চা পাতা সেদ্ধ করে খেতে বাধ্য হচ্ছে। বৈকুণ্ঠপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি ঘেনু কেউট বলেন, জেলা প্রশাসক, মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিলেন্ডের উপস্তিতিতে শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের মধ্যে আলোচনাক্রমে সোমবার থেকে বাগান চালু করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আমাদের সমস্যাগুলে সমাধানের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। ডেপুটি ম্যানেজার মো: মহিউদ্দিন এর সঙ্গে মোঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন