editor

প্রকাশিত: 7:05 PM, November 15, 2022

প্রধানমন্ত্রীর সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, সফল রাষ্ট্রনায়ক, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জননেত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি নেতৃবৃন্দকে সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আগামী নির্বাচনে দলকে কিভাবে সুসংগঠিত করবে সেই বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, আপনারা জনগণের কাছে যান, তাদের পাশে দাঁড়ান। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। জনগণের কাছে সরকারের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরুন। মনে রাখতে হবে, জনগণই আওয়ামী লীগের শক্তি। জনগণকে সাথে নিয়ে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, সামনে নির্বাচন সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। তৃণমূলকে প্রাধান্য দিতে হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও নৌকা বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

মাননীয় নেত্রী জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চারজনের বক্তব্য মনযোগ সহকারে শুনেন। তাদেরকে কথা বলার সময় ও সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে নেতৃবৃন্দ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের