editor

প্রকাশিত: 7:39 PM, July 23, 2023

তারেক প্রীতি, তারেক ভীতি

তারেক প্রীতি, তারেক ভীতি

ড. আসিফ নজরুল

বিএনপি নেতা তারেক রহমানকে আওয়ামী লীগ অপছন্দ করে। এটাই স্বাভাবিক। কিন্তু তাকে একধরনের সুশীলরাও অপছন্দ করেন। তাদের কারো হৃদয়ে বাকশাল, কারো মনে লোভ বা ভীতি, কারো আছে তথ্যর ঘাটতি, কেউ বা আবার সত্যি তারেক রহমানের অতীত কাজের (সত্য/ মিথ্যে যাই হোক না কেন) সমালোচক।

আমি এদের কাছে বহুবার শুনেছি যে, তারেক রহমান বিএনপিকে শেষ করে দিলো! তাদের বক্তব্য হচ্ছে, তিনি নেতা হিসেবে অনুপযুক্ত, তিনি দলে বিভেদ সৃষ্টি করেছেন, দলে যোগ্যদের স্থান দেন না, তার চারপাশে খারাপ লোকজন ইত্যাদি, ইত্যাদি।

এসব আমার পুরোপুরি সত্যি মনে হতো না, এখন আরো মনে হয় না। পনের বছর লাগাতার নির্যাতন, অপবাদ, দমন-পীড়নের পর তার নেতৃত্বে বিএনপি’র এখনকার সুবিশাল সমাবেশগুলো দেখে মনে হওয়ার কথাও না। যেভাবে মানুষের ঢল নামছে বিএনপি ও তার সংগঠনগুলোর সমাবেশে, উস্কানি সত্ত্বেও যেভাবে তারা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখছেন (উস্কানি আরো প্রবল হলে যা শেষপর্যন্ত বজায় রাখা হয়তো সম্ভব হবে না), যেভাবে বিএনপি তার ঐক্য ধরে রেখেছে-এগুলো বরং তারেক রহমানের নেতৃত্বগুণকেই প্রমাণিত করে।

আমার বহু ছাত্র বিভিন্ন ছাত্রসংগঠন করতেন বা করেন। আমি পরিচিত মুখ বলে অনেকে আমার সাথে নিজে থেকে এসে কথা বলেন। বিএনপি’র/ছাত্রদলের যাদের সাথেই কথা হয়েছে তাদের প্রায় ৯৫ শতাংশ (মির্জা ফখরুল সহ) তারেক রহমানের নেতৃত্বগুণের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমার কাছে। কোনো কোনো জায়গায় শুনেছি, তিনি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ রাখেন, দলকে তৃণমূল পর্যন্ত সংগঠিত রাখতে কাজ করেন।

কর্মসূচির নতুনত্ব নিয়ে ভাবেন এবং শত প্রতিকূলতার মধ্যেও সাহস ও আশা বজায় রাখেন।

আমি বিশ্বাস করি, তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। এই বাস্তবতাকে অস্বীকার করে কোনো লাভ নেই। বরং এর কারণ অনুসন্ধান করতে পারলে নিজের দেশ আর নিজের অবস্থানকে ভালোভাবে বুঝতে পারবেন তারেকের প্রতিপক্ষ বা সমালোচকরা।

ব্যক্তিগতভাবে বহুবছর আগে তার সাথে আমার দু’বার যোগাযোগ/দেখা হয়েছিল। একবারের কথা ফেসবুকে লিখেছি, আরেকবারেরটা লিখবো কখনো। আমি অবশ্যই উনার বহুকিছু পছন্দ করি। আমার শুধু প্রত্যাশা, উনি বঙ্গবন্ধুকে নিয়ে যেন অবমাননাকর কিছু না বলেন কখনো। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যেন ফখরুল-রিজভীর মতো সিনিয়র নেতা বা ইশরাক, সোহেল, তাবিথের মতো তরুণ নেতাদের রাখেন এবং অন্যদলের হলেও মাহমুদুর রহমান মান্না বা আন্দালিব পার্থ- এর মতো নেতাদের পরামর্শ নেন। অতীতের গিয়াসউদ্দিন মামুনদের মতো নিন্দনীয় কাউকে না রাখেন নিজের আশেপাশে।

আমরা কেউ চাই বা না চাই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব এখন তারেক রহমান এবং সম্ভবত সায়মা ওয়াজেদ পুতুল-এর হাতে। আশা করি, তাদের কাছ থেকে আমরা বেটার রাজনীতি পাবো তাদের পূর্বসূরিদের তুলনায়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের