editor
প্রকাশিত: 4:52 PM, January 7, 2025
সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৪২টি ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নগরের ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মহানগর বিএনপির নেতারা এসব প্রচারপত্র বিতরণ করেন।
এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
তিনি আরোও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সারা দেশে প্রচারাভিযানের অংশ হিসেবে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচারপত্র বিলিন কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এ প্রচার কর্মসূচি চলবে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির সহ সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, ২২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী নুরুল হুদা দিপু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার, সাবেক ছাত্রদল নেতা বদরুল ইসলাম, মহিন আহমদ, রনি চৌধুরী, শাহ সাব্বির বাবু, সাদী হাসান খান, বেলাল আহমদ চৌধুরী, সোহেল আহমদ, রফিক আহমদ, জাহাঙ্গীর চৌধুরী, মনির হোসেন, রুবেল আহমদ, সাগর আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়