admin
প্রকাশিত: 11:29 AM, January 11, 2023

নিখোঁজ শিশু জামিয়া মারিয়াম
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রাম থেকে ৪ বছর ১ মাস বয়সী একটি শিশু কন্যা নিখোঁজ হয়েছে। ১০ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাড়িরে পাশে খেলেতে গিয়ে সে আর ফিরে আসেনি। নিখোঁজ শিশু জামিয়া মারিয়াম স্থানীয় নিদনপুর গ্রামের মোঃ জামিল আহমেদর কন্যা। এই ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ১০ জানুয়ারী মঙ্গলবার বিকাল বেলা বাড়ির পাশে খেলতে যায় শিশু জামিয়া মারিয়াম। বিকাল প্রায় ৫টার দিকে পরিবারের সদস্যরা খেলার স্থানে গিয়ে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। শ্যামলা রঙের শিশুটি নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল টি শার্ট ও কালো প্যান্ট, তার উচ্চতা প্রায় ৩ ফুট ২ ইঞ্চি। এই ঘটনায় শিশুটির পিতা মোঃ জামিল আহমদ পরদিন বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন, জিডি নং ৭১২, তারিখ- ১১/০১/২০২৩ইং। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি হারিয়ে যাওয়ার ২দিন হয়ে গেলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে শিশুটির পরিবারের সদস্যদের মাঝে অজানা আতংক বিরাজ করছে।
নিখোঁজ শিশুর পিতা মোঃ জামিল আহমদ বলেন, আমি আশংকা করছি আমার শত্রæ পক্ষের লোকজন এই ঘটনাটি ঘটাতে পারে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক