editor

প্রকাশিত: 7:33 PM, March 27, 2007

রাজনগরে স্বাধীনতা দিবসের রাতে ছাত্রদল  নেতার উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

রাজনগরে স্বাধীনতা দিবসের রাতে ছাত্রদল  নেতার উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

রাজনগরে স্বাধীনতা দিবসের রাতে ছাত্রদল  নেতার উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

2
রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে স্বাধীনতা দিবসের রাতে কলেজ  ছাত্রদল নেতা মোহাম্মদ  আজমল মিয়ার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ছাত্রলীগের ৮/১০ জনের একটি দল। হামলায় তার মাথা, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহত মোহাম্মদ আজমল মিয়া রাজনগর ডিগ্রি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ও উপজেলার ক্ষেমসহস্র গ্রামের মোহাম্মদ ওয়াসিদ মিয়ার পুত্র। রাজনগর উপজেলার কনিগ্রাম নামক স্থানে ২৬ শে মার্চ সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে।
জান যায়, রাজনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু আহমদ এর সাথে দীর্ঘদিন থেকে রাজনৈতিক বিরোধ চলছিল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ আজমল মিয়ার। ঘটনার রাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দলীয় অনুষ্ঠান শেষে মোটরবাইক যোগে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আজমল মিয়া। রাত প্রায় ৯টার দিকে উপজেলার কনিগ্রাম নামক স্থানে আসার পর পূর্বে থেকে উৎপেতে থাকা কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুর নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র একটি দল তার গতিরোধ করে। কোন কিছু বুঝে উঠার পূর্বেই তারা মোহাম্মদ আজমল মিয়ার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও হকিষ্টিক দিয়ে রক্তাক্ত জখম করে এবং দা দিয়ে পায়ে কুপিয়ে অজ্ঞান অবস্থায় রাস্থায় ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পর দিন সকালে জ্ঞান ফিরার পর আহত মোহাম্মদ আজমল মিয়া এ প্রতিবেদকের সাথে আলাপ কালে ঘটনার বিস্তারিত বর্ণনা করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, তার পায়ের উরুতে দায়ের কুপ এবং মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম রয়েছে। সময় মতো হাসপাতালে নিয়ে আসা না হলে অতিরিক্ত রক্তকরনে তার মৃত্যু ঘটার আশংকা ছিল।
ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার ঘটনায় রাজনগর ডিগ্রি কলেজ ও উপজেলা শহরে চাপা আতংকে বিরাজ করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর ও কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাজনগর ডিগ্রি কলেজ  ছাত্রলীগের সভাপতি রাজু আহমদের সাথে যোগাযোগ করলে তিনি কোন কোন কথা বলতে রাজি হননি। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ছাত্রদল নেতার উপর হামলার ঘটনার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা কি, তা জনার পর আইনানুগ প্রদক্ষেপ নেয়া হবে।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১

1
4