editor
প্রকাশিত: 10:15 PM, February 15, 2022

পীর হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, বাংলাদেশ প্রগতিশীল রাজনীতির প্রবর্তক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী বুধবার- ১৬ ফেব্রুয়ারি। তাঁর জন্মস্থান দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নের বাঘরখলা পীরবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুদিবসটি পালিত হবে।
সেখানে কর্মসূচির মধ্যে রয়েছে- কুরআন খতম, বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, মরহুমের কবর জিয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জননেতা মরহুম পীর হবিবুর রহমানের নাতি এম বেলায়েত লিমন।
এছাড়াও আরও কয়েকটি সংগঠনের উদ্যোগে গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।
গণতন্ত্রী পার্টি :
পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার বেলা ১১টায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দক্ষিণ সুরমার বাগরখলস্থ তাঁর গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময়। গণতন্ত্রী পার্টির কর্মসূচিতে পার্টির সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্র ইউনয়ন, দক্ষিণ সুরমা উপজেলা সংসদ :
পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বুধবার দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে বেলা ২টায় স্মরণসভার আয়োজন করেছে।
পীর হবিবুর রহমান ফাউন্ডেশন ইউকে :
পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) লন্ডনের গ্রিটোরেক্স স্ট্রিট-৭/১৫ এর বিজনেস ডেভলপমেন্ট সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
8 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
3 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
6 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা