editor
প্রকাশিত: 10:06 AM, February 23, 2022

সুনামগঞ্জে টেন্ডার ছিনতাই: যুবলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সাড়ে ৩ কোটি টাকার দরপত্র ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে সদর উপজেলা যুবলীগের সভাপতি উজ্জল আহমেদ, যুবলীগ কর্মী তাজুল ইসলাম ও হামিদুর রহমানসহ ৫জনকে গ্রেফতার জেলহাজতে পাঠায় পুলিশ।
এঘটনার প্রেক্ষিতে ঠিকাদার পাবেল মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৫জনসহ আরো ২০-২৫জনকে আসামী করে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি উজ্জল আহমেদকে তার পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে এঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা সাংবাদিকদের বলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা শাখার পক্ষ থেকে এব্যবস্থা নেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে- গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ঔষধসহ বিভিন্ন সামগ্রী ক্রয়ের দরপত্র ঠিকাদাররা জমা দেওয়ার সময় উপজেলা যুবলীগ সভাপতি উজ্জল আহমেদ, কর্মী তাজুল ইসলাম, রিগান আহমেদ, হামিদুর রহমান ও শাওন আহমেদ গং প্রথমে বাঁধা দেওয়া। তাদের বাঁধা উপেক্ষা করে দরপত্র জমা দেওয়ায় ঠিকাদারদের মারধর করে কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায়। পরে এঘটনাটি সংশ্লিষ্ট হাসপাতালের তত্ববধায়ক আনিসুর রহমান থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিসি টিভির ফুটেজ দেখে অভিযান চালিয়ে যুবলীগ সভাপতি উজ্জল আহমেদসহ ৫জনকে গ্রেফতার করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন