editor
প্রকাশিত: 10:28 PM, October 10, 2021

নিয়োগ ও পরিচয়পত্রের দাবীতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং চট্ট-১৯৩৩) এর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১০ অক্টোবর রোববার বিকাল ৪টার সময় সুরমা পয়েন্ট এ জমায়েত হয়ে মিছিল শুরু হয়ে। বন্দরবাজার, সোবহানীঘাট হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগ পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ছাদেক মিয়ার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ আনছার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সভাপতি মনির হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি মোঃ সাহাব উদ্দিন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদিন।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য নি¤œতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, গণতান্ত্রীক শ্রম আইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।
করোনার অজুহাতে কাজ না দেয়া শ্রমিকদের পূর্ণ মজুরিসহ চাকরীতে পুনর্বহাল, বেকার শ্রমিকদের কাজ, খাদ্য, চিকিৎসা ও পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা মালিক, সরকার ও প্রশাসনের দালাল সুবিধাবাদীদের প্রত্যাখ্যান করে সৎ, সংগ্রামী, আপোষহীন শ্রেণিসচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং আসন্ন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় সকল শ্রমিক কে উৎসব বোনাস দেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে