editor
প্রকাশিত: 1:28 PM, August 22, 2021

বরিশালে ইউএনও-ওসির বিরুদ্ধে মামলার আবেদন
অনলাইন ডেস্ক
এখনও থমথমে বরিশাল। নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি থানার ওসি ও আনসার সদস্যদের বিরুদ্ধে আদালতে দুটি মামলার আবেদন করা হয়েছে। আজ সকালে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। মামলা দুটির বাদী হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। দুটি মামলায়ই সদরের ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম, তদন্তকারী কর্মকর্তা ও ইউএনওর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যসহ ৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত সূত্র জানিয়েছে, বিচারক এখনও মামলার আবেদনটি গ্রহণ করেননি। এদিকে ইউএনও বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত ২১ আওয়ামী লীগ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সরজমিন দেখা যায়, ইউএনওর বাসভবনের সামনে ১২ জন পুলিশ ও ৮ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।
কাজে ফিরেছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে আনসার ও পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে শতাধিক। পরে ইউএনও ও এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে ৬০২ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেন। মামলায় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়