admin

প্রকাশিত: 12:15 AM, March 29, 2025

দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী

১৬ নং ওয়ার্ডে রুম্মান আহমদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

দেশের মানুষ বিএনপির প্রতি আস্থাশীল : কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘ ১৫ বছর দেশবাসী ফ্যাসিবাদের রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। গুম-খুনের মতো নির্মম নির্যাতনও মানুষকে আন্দোলন থেকে পিছু হঠাতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে। সাধারণ মানুষ ডামি ভোটের নাটকে অংশগ্রহণ করেনি। দেশবাসী অতিতেও বিএনপির উপর আস্তা রেখেছিল, এখনো মানুষ বিএনপির প্রতি আস্থাশীল।
শুক্রবার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট নগরের হাওয়া পাড়া এলাকায় খেলার মাঠে ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোম্মান আহমেদের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং এতিম ও সুবিধাবঞ্চিতদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফাসিস্ট সরকারের দমন নিপিড়নের মূখে আমরা গত বছর পর্যন্ত এভাবে আনুষ্ঠানিক ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। আমরা অনুষ্ঠান আয়োজন করলে পুলিশ এসে ভণ্ডুল করে দিত। তার পরও আমরা সাদ্য মতো মানুষের পাশে দাঁড়িয়েছি। ফ্যাসিবাদের পতনের পর আমাদের নেতা তারেক রহমান নির্দেশ নিয়েছেন এই রমজানে সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে ব্যাপক ভাবে ইফতারের আয়োজন করতে, তাদের পাশে দাঁড়াতে। নেতার নির্দেশ মতো আমরা দলীয় ভাবে কর্মসূচি পালন করার পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরাও নিজেদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই রুম্মান আহমদের মতো হাজারো জিয়ার সৈনিকেরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।  বিএনপি জনগনের দল, তাই সব সময় জনগনের পাশে থাকে।
প্রবীণ বিএনপি নেতা জলকদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোম্মান আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লিলু মিয়া, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের শামসু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাক, ডা. আবু সাদাত সাইরাস হাজারী, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেকু আহমদ, সিলেট মহানগর জাসাসের সহ সভাপতি সিরাজ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক  মখলিছ খান, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক হোসেন খোকন, ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সলটি দাস,  ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখি হাজারী, ১৬ নং ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক রফুল আহমদ রাহুল, ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ অর্থ সম্পাদক ফজলে রব শাকিল, সাদির হোসেন, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা কালাম আজাদ, সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সায়মন্ড সিনহা, ছাত্রদল নেতা জাওয়াদ, আহমদ বাবর আহমদ, পাভেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জুম্মা আহমদ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির নেতা সেবুল আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন