editor
প্রকাশিত: 12:34 AM, November 20, 2021

যেকোনো সমস্যা থেকে উত্তরণে সেমিনারের বিকল্প নেই : ড.আবুল ফতেহ ফাত্তাহ
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ ড.আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, মণিপুরী নৃত্য ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে একীভূত। নিরবিচ্ছিন্ন গভীর পর্যবেক্ষণে দেখা যাবে নৃত্য অবলোকনে গতিময় পৃথিবীতে মানুষের গ্রো-আপের বোধ এবং বিশ্বাসের উপলব্ধি হয়।মণিপুরী নৃত্য বিশ্বব্যাপী সমাদৃত।নৃত্য দিবস নিয়ে কোনো বিভেদ নয়, বিভ্রান্তি নয়, আহ¦ান জানাবো আপনারা গোলটেবিলে বসুন, দাবি উত্থাপন করুন। যেকোনো সমস্যা থেকে উত্তরণে সেমিনারের বিকল্প নেই।
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির আয়োজনে সেমিনার ও রাসোৎসব-২০২১ অনুষ্ঠানের প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। আজ (১৯ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী মহাপ্রভু মন্ডপ প্রাঙ্গনে এম উত্তম সিংহ রতনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক শ্রী এল. নন্দলাল সিংহ এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু।
সেমিনার পেপার লিখেছেন প্রখ্যাত মণিপুরী নৃত্য প্রশিক্ষক প্রফেসর য়াইখোম হেমন্তকুমার এবং তার পক্ষে পাঠ করেছেন জী. শান্তনা দেবী।
নামব্রম্ দিপীকা’র সঞ্চালনায় স্বাগত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এস কেশব সিংহ, এমকা সিলেটের সভাপতি শ্রী অকৈজম দিগেন সিংহ ও এইচ সমরেন্দ্র সিংহ। অনুষ্ঠানে স্মারক সংকলন রাস এর মোড়ক উন্মোচন হয় এবং অন্য সেমিনার শেষে ধর্মীয় পর্ব অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই