editor

প্রকাশিত: 12:47 AM, November 20, 2021

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই : কামরুল হুদা জায়গীরদার

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই : কামরুল হুদা জায়গীরদার

আওয়ামী ফ্যাসিবাদী সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই : কামরুল হুদা জায়গীরদার

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধাঁ প্রদানের মাধ্যমে তাদের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে সাজা প্রদান করাও সরকারের রাজনৈতিক প্রতিহিংসার অংশ ছিল। এই সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই। কারণ তারা নিজেরা মধ্যরাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় তৃনমূল বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাই কাউন্সিলের মাধ্যমে তৃনমূল বিএনপি গঠনের মাধ্যমে সকল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ইউনিয়ন ও উপজেলার কাউন্সিল শেষ করতে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে কাজ করতে হবে।

তিনি শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মন্নান (মন্নাফ) এর সভাপতিত্বে ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে ৪ ডিসেম্বর শুক্রবার, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার, ৩নং তেলিখাল ইউনিয়নে ৫ ডিসেম্বর শনিবার, ৪নং ইছাকলস ইউনিয়নে ৬ ডিসেম্বর রোববার, ৫নং উত্তর রণিখাই ইউনিয়নে ৭ ডিসেম্বর মঙ্গলবার ও ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে ২৭ নভেম্বর শনিবার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সভায় কাউন্সিল সফলের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের আহ্বায়কবৃন্দ ও উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন জনির পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো: শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম মাস্টার, নজির আহমদ, শওকত আলী বাবুল, এডভোকেট কামাল হোসেন, ফখরুল ইসলাম, আবুল কালাম, আজির উদ্দিন, হাজী মোঃ কামাল উদ্দিন, আলী আহমদ, নুরুল মুত্তাকিন বাদশা, দুলাল মিয়া দুলা, কবীর উদ্দিন, মাসুক মেম্বার, তরু মিয়া, হাজী মোঃ ওমর আলী, শামসুদ্দিন শাহীন, কয়েছ আহমদ, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, গিয়াস উদ্দিন বতুল্লা, মনির উদ্দিন, শহীদ আহমদ, বজলু মিয়া ও মোঃ আলমগীর আলম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুল কাইয়ুম, পূর্ব ইসলামপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুস শুকুর, তেলিখাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম, ইছাকলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়নের আহ্বায়ক নজির আহমদ ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের আহ্বায়ক উস্তার আলী প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন