editor
প্রকাশিত: 7:16 PM, November 21, 2021

ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স এর দাবিতে সিলেটে সংহতি সমাবেশ
রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী , অবিলম্বে ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স দেওয়া দাবি জানিয়ে বলেছেন, খোঁড়া যুক্তি দিয়ে যদি ব্যাটারি চালিত যান বন্ধ করা হয় তাহলে সিলেটসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের লাইসেন্সসহ ৫ দফা দাবিতে সিলেটে সংহতি সমাবেশে প্রধান বক্তৃতা হিসেবে এই দাবি জানান।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার (২১ নভেম্বর) বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংহতি সমাবেশের আয়োজন করে।
শ্রমিক ফ্রন্টের সিলেট জেলা যুগ্ম আহবায়ক ও রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেট মহানগর এর নেতা প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ইমরান হাবিব রুমন, বাসদ সিলেট জেলা সমন্বয় আবু জাফর, জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা সভাপতি সুরমান আলী। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমনয়ক ও ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি সিলেট জেলার নেতা সাতী রহমান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর জেলা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন।
রিক্সা, ব্যাটারি রিক্সা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হাবিব ুেমন বলেন, সকল যানবাহন দুর্ঘটনা করলেও শুধু ব্যাটারি চালিত রিকশার উপর দুর্ঘটনার দায় দেওয়া অযুক্তিক।
প্রয়োজনে রিকশার ডিজাইন আধুনিকায়ন করে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানান।
সংহতি সমাবেশে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক রিকশা চালকরা মিছিল করে শহিদ মিনারে আসেন।
সংহতি সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সংগঠক মঞ্জু আহমেদ।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে