editor
প্রকাশিত: 8:18 PM, November 27, 2021

কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার নির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জালাল উদ্দীন ভুইঁয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা দফতর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নুমানী।
সভায় ইমাম- মুয়াজ্জিন ডিরেক্টরী তৈরির কাজ ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই সমাপ্ত করা, আগামী ২০২২ সালের মার্চের ভিতরেই প্রত্যেক উপজেলা শাখা পুনর্গঠন করা, উপজেলা সভাপতি ও সেক্রেটারীদের প্রতিটি ইউনিয়ন শাখা গঠন করার নির্দেশ প্রধান করা হয়। এছাড়া সভায় কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দায়িত্বশীলদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে তাদেরকে কোন কাজে না পাওয়া এবং কোন সাড়া না পাওয়ায় উক্ত ৩ উপজেলা বিলুপ্ত ঘোষনা করে নতুনভাবে গঠন করার জন্য দায়িত্বশীল নিযুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা তাহসীল উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মাওলানা আবদুল মতিন, সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আকমল হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা হাফিজ শিহাব উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুমান আহমদ কাওসার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওদুদ চৌধুরী, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা ইলিয়াছ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা লোকমান আহমদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নুমানী, শাহিদুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা শামসুজ্জামান, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা মাসুম আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা সিকন্দর আলী, মাওলানা গোলাম নুর ও মাওলানা আতাউর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।