editor
প্রকাশিত: 8:22 PM, December 9, 2021

বেগম রোকেয়া দিবসে সিলেটে মহিলা ফোরামের আলোচনা সভা
“নারী উপর ঘরে বাইরে সকল নির্যাতন বন্ধ কর” এই স্লোগানকে সামনে রেখে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিলেট জেলা বাসদ অফিসে বেগম রোকেয়ার ১৪১ তম জন্ম ও ৮৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক মাছুমা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, মহিলা ফোরামের সংগঠক, অর্জিতা রায়, নিপা মুদি।
বক্তারা বলেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া আজ নারীদের অনুপ্রেরণা উৎস। তিনি দেখিয়ে দিয়েছিলেন নারীদের অধিকার নারীদের লড়াই সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করতে হয়। পুরুষতান্ত্রিক সমাজের নারীকে ধর্মীয় ফতোয়া দিয়ে নারীদের অধিকার থেকে বঞ্চিত করতে চায় কিন্তু তা হতে পারে না তাই বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিয়ে আগামীতে ধর্ষকদের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। সম্পত্তি বণ্টনে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন হয়রানিমূলক বক্তাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে