editor
প্রকাশিত: 8:59 PM, December 9, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন নারীদের আত্মনির্ভরশীল হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। বেগম রোকেয়া নারীদের ঘর থেকে বেড়িয়ে কাজ করার জন্য অনুপ্রানিত করেছেন। যাজ কারণে আজ নারীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে নিজের দক্ষতা কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
নারীদের নিয়ে শুধু সমাবেশ করলে হবে না সবাইকে নিয়ে নারী সমাবেশ করতে হবে। তাহলে নারীদের সফতার কথা সবাই জানতে পারবে। নারীদের জন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নারীদেরকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসতে হবে। সব ধর্মের মানুষ একসাতে কাজ করলে দেশ আরো বেশী এগিয়ে যাবে। শুধু দিবস পালনের মধ্য দিয়ে নয় বছর জুড়ে বিভিন্ন প্রচারণা চালিয়ে নারী নির্যাতন বন্ধ করতে সচেতনতামূলক কাজ চালাতে হবে। নারীরা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করে যাচ্ছেন।
(৯ ডিমেম্বর) বৃহস্প্রতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিলেট ও মহিলা অধিদপ্তর পরিষদ আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কতাগুলো বলেন।
সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াংকা দাস রায় এর পরিচালনায় বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রোকেয়া পদকপ্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার প্রমুখ।
সিলেট জেলা পর্যায়ে ২০২১ সালের নির্বাচিত ৫ ক্যাটাগরীতে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি, সুবিদ বাজার এলাকার ১ নং লাভলি রোড এর বাসিন্দা ঠিকাদার লুবানা ইয়াছমিন শম্পা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালের গায়নী বিভাগের সহকারী অধ্যাপক, কুমারপাড়া এলাকার বাসিন্দা ডা: খুর্শেদা তাহমিন, সফল জননী নারী বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামের সালেহা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করা “শ্রমিক মহিলা ও শিশু সেবা সংগঠন” এর পরিচালক, আম্বরখানা ৩৭/৩৮ পায়রা এলাকার জাহানার বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কাষ্ঠঘর এলাকার খুশি চৌধুরী শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হন তারা।

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন