editor
প্রকাশিত: 7:23 PM, December 28, 2021

সুনামগঞ্জে সাবেক মন্ত্রী নোমান : অগণতান্ত্রিক আ.লীগ সরকারের পতন আন্দোলন বেগবান করতে হবে
সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার আইন-আদালতের কোন প্রক্রিয়া অনুসরণ না করে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে। কারণ হচ্ছে, সরকার প্রধান শেখ হাসিনা তাঁকে এবং তাঁর জনপ্রিয়তাকে ভয় পান। কারণ তিনি জানেন খালেদা জিয়া মুক্ত হলে দেশের এই সংকটময় মুহূর্তে জাতির নেতৃত্ব তাঁর হাতে চলে যাবে। রাজনৈতিক প্রতিযোগিতায় তাঁর সাথে পারবেন না বলে অন্যায়ভাবে তাকে জেলে বন্দী করে রেখেছেন। কাজেই খালেদা জিয়ার ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির স্বার্থে, মানুষের কল্যাণে আন্দোলনে মাধ্যমে তাঁকে মুক্ত করে নিয়ে আসতে হবে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শহরের পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন।
সাবেক মন্ত্রী নোমান আরো বলেন, দেশে বিরাজমান বর্তমান সংকট হচ্ছে গনতন্ত্রের সংকট। অর্থনৈতিক মুক্তির সংকট। এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। দেশে আজ গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। মানুষের এই অধিকার ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়ার কোনও বিকল্প নেই। জতির এই দুর্দশা ও সমস্যাগুলো একমাত্র তিনিই সমাধান করতে পারবেন। ফলে তাকে মুক্ত করে এনে বর্তমান অগনতান্ত্রিক এই সরকারের পতন ঘটানোর আন্দোলন সারাদেশে বেগবান করতে হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চলনায় সমাবেশ আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ট অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক এমপি নজির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন