editor
প্রকাশিত: 11:20 PM, December 30, 2021

শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন
ডেস্ক রিপোর্ট
রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশুপার্কের নাম পরিবর্তন করে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় এই নামকরণ অনুমোদন দেয়া হয়।
জানা যায়, চলতি বছেরের ২২শে ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার সুপারিশের আলোকে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় শিশুপার্কটির নাম ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামে নামকরণের প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। তবে পার্কটি আধুনিকায়নের নামে গত তিন বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই সংস্কার কাজ শেষ হতে আরো দুই বছর লাগবে। বোর্ড সভায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ১৯৭৯ সালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়