editor

প্রকাশিত: 6:27 PM, January 19, 2022

দেশ এগিয়ে যাওয়ার পেছনে উন্নয়ণ সহযোগীদের অবদান অনেক : দেবজিৎ সিংহ

দেশ এগিয়ে যাওয়ার পেছনে উন্নয়ণ সহযোগীদের অবদান অনেক : দেবজিৎ সিংহ

দেশ এগিয়ে যাওয়ার পেছনে উন্নয়ণ সহযোগীদের অবদান অনেক : দেবজিৎ সিংহ

কারিতাসের বছরব্যাপী সূবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাওয়া, বিশে^ মাথা উঁচু করে দাঁড়ানোর পেছনে উন্নয়ণ সহযোগীদের অবদান অনেক। বাংলাদেশের সূবর্ণজয়ন্তীতে কারিতাসসহ সকল উন্নয়ণ সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আগামিতে এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাই।
কারিতাস বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট অঞ্চলের আয়োজিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। গতকাল বুধবার বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে খাদিমনগরস্থ কারিতাস বাংলাদেশ এর সিলেট আঞ্চলিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন, জুবিলীর বেলুন ও কবুতর উড়ানো, জুবিলীর বৃক্ষরোপণ, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি প্রদীপ প্রজ্জ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশর ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ’র সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, কারিতাস বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, কারিতাস ঢাকা অঞ্চল’র আঞ্চলিক পরিচালক মি. জ্যোতি গমেজ, কারিতাস সিলেট অঞ্চল’র মি. আঞ্চলিক পরিচালক, বনিফাস খংলা, সাবেক আঞ্চলিক পরিচালক মি. জন মন্টু পালমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা। অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন ধর্মপল্লীর পাল পুরোহিতগন ও কারিতাস বাংলাদেশ-এর সাবেক ও বর্তমান কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দেবজিৎ সিংহ তার বক্তব্যে আরো বলেন, অনেক ত্যাগ, সংগ্রামের মধ্যদিয়ে প্রিয় মাতৃভুমি বাংলাদেশের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জন্ম নেয়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উন্নয়ণ এই চেতনায় বিশ^াসীদের দ্বারাই সম্ভব, অন্য কেউ তা চাইবেনা। নিজ নিজ দায়বোধ থেকে যে বা যারা রাষ্ট্র ও জনগণেরকল্যাণে কাজ করে যাচ্ছেন সেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার জন্য শুভ কামনা রইলো। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে