editor
প্রকাশিত: 11:29 AM, February 11, 2022

সাগর রুনি হত্যার এক দশক, ডিএনএ-তে আটকে তদন্ত
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পাঁচ বছর পর র্যাব জানিয়েছিল, ঘটনাস্থল থেকে জব্দ করা আলামত পরীক্ষায় দুজনের ডিএনএ প্রফাইল মিলেছে। এরপর যুক্তরাষ্ট্রের ল্যাবে পরীক্ষায় দুজনকে শনাক্ত করা, এমনকি স্কেচ আঁকার কথাও জানানো হয়। এরপর কেটে গেছে আরো পাঁচ বছর। আজ শুক্রবার চাঞ্চল্যকর সেই হত্যার ১০ বছর।
অগ্রগতি সেই দুজনের ডিএনএ নিয়ে সন্দেহ পর্যন্তই। তদন্ত নিয়ে প্রতিবেদন দিতে ৮৫ বার আদালত থেকে সময় নিয়েছে মামলার তদন্ত সংস্থা। সর্বশেষ গত ২৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা র্যাবের অ্যাডিশনাল এসপি খন্দকার শফিকুল আলমের আবেদনে আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নতুন তারিখ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত।
এদিকে হত্যার বিচার চেয়ে হতাশায় ডুবেছে সাগর ও রুনির পরিবার। সন্তান হত্যার বিচার দেখার অপেক্ষায় থেকে গত ৫ জানুয়ারি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রুনির মা নুরুন্নাহার মির্জা। সাগর-রুনির মৃত্যুর পর তাঁদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ তার নানির কাছেই থাকত। কিশোর মেঘ এখন তার নানিকে হারিয়ে মুষড়ে পড়েছে। অসুস্থ সাগরের মা-ও। তাঁরা বলছেন, দায়িত্বশীল কেউ তদন্তে আন্তরিক—এটা তাঁরা এখন আর মনে করেন না।
অন্যদিকে সহকর্মী খুনের কিনারা না হওয়ায় সাংবাদিকসমাজেও ক্ষোভ বিরাজ করছে। সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হত্যার বিচার চেয়ে স্মারকলিপি দেবেন ডিআরইউ নেতারা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে