editor
প্রকাশিত: 10:09 PM, March 3, 2022

হাইকোর্টের জামিনে মুক্ত সাংবাদিক টিপু
তিন মাস ১৭ দিন পর মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক নিজাম উদ্দিন টিপু। মহামান্য হাইকর্টোর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি রাজিক-আল-জালিলের একটি দ্বৈত বেঞ্চে সাংবাদিক নিজাম উদ্দিন টিপুর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, দৈনিক সবুজ সিলেট পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক নিজাম উদ্দিন টিপুকে বিগত ১৭ নভেম্বর ২০২১ তারিখে দৈনিকি সবুজ সিলেট পত্রিকার অফিসের সামনে থেকে শাহপরাণ (রহ.) থানার এএসআই সোহেল রানা ও এএসআই সাইফুলসহ একদল পুলিশ নিজাম উদ্দিন টিপুকে আটক করে শাহপরাণ (রহ.) থানায় নিয়ে যান এবং ডিজিটাল নিরাপত্তার আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এবং এই মামলায় সাংবাদিক নিজাম উদ্দিন টিপুকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
কারাফটকে সাংবাদিক নিজাম উদ্দিন টিপু সংবর্ধিত : তিন মাস ১৭ দিন পর মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলে কারাফটকে সাংবাদিক ‘টিপু মুক্তি পরিষদ’র উদ্যোগে ফুলেল সংবর্ধান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ‘টিপু মুক্তি পরিষদ’র যুগ্ম আহ্বায়ক ডা. এনামুল হক এনাম, ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জালাল মিয়া, মাওলান ছালিকুর রহামান, মাওলানা ইমাম উদ্দিন, সদস্য সচিব সাংবাদিক এম.এ মালেক, সাংবাদিক মো. ইসলাম আলী, গোয়াইঘাট সংবাদের সম্পাদক এম.এ. রহিম, মাওলানা ইমাম উদ্দিন, সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন জাকির, নাজমুল হুদা মারুফ, দৈনিক সবুজ সিলেটে স্টাফ ফটোগ্রাফার রাধে মল্লিক তপন, সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ফাহিম, আব্দুর রহমান নাইম, মাহবুবুর রহমান ফারহান, জয়, উজ্বল, আহমদ আলী প্রমুখ। -বিজ্ঞপ্তি
2 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
5 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
1 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
4 স্টাফ রিপোর্টার: 5 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
3 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
6 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।