editor
প্রকাশিত: 9:01 PM, March 12, 2022

১১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে যান মোহাম্মদ খালের উপর সেতু নির্মাণ ভিত্তি প্রস্তর
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট-৩ আসনের এম.পি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকলকে ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সিলেট- ৩ আমার নির্বাচনী এলাকার জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি কাজ করে যাচ্ছি। আমি যা বলি তা করব। আপনারা হতাশ হবেন না। আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে অতীতে কোন সরকারের আমলে তা হয়নি। আগামী জুন মাসের মধ্যে বড়বাঘা নদীতে সেতু নির্মাণ কাজ শুরু হবে। ৯ কোটি টাকা ব্যয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদ ভবন নির্মাণ করা হবে। কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। বালাগঞ্জ উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। সকলের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়ন জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।
এম.পি হাবিবুর রহমান হাবিব গতকাল শনিবার দুপুরে ১১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে সিলেট সুলতানপুর ও বালাগঞ্জ সড়কে যান মোহাম্মদ খালের উপর পাকা সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে দেওয়ান বাজার ও পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামীগের যৌথ উদ্যোগে স্থানীয় আজিজপুর বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী, নূরে আলম সিদ্দিক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুজিনা খানম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, আবু বকর সিদ্দিক, কাজল লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মতিন, জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, আওয়ামীলীগ নেতা শিরমান উদ্দিন, ময়নুল হক সালেহ, খন্দকার ছালেহ আহমদ, মদন মোহন বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নুরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সহিদ, দুদু মিয়া, এস.এ কাইয়ুম, দিলু মিয়া প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন