editor
প্রকাশিত: 9:52 PM, March 28, 2022

সিলেট থেকে দলের গণতন্ত্র চর্চা শুরু করতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল (মঙ্গলবার ২৯ মার্চ) নগরীর সাবরেজিষ্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদির লুনা।
সোমবার বিকালে সিলেটে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, কাউন্সিলে ভোট দেবেন জেলার ১৮টি ইউনিটের ১ হাজার ৮শ ১৮ জন ভোটার। সিলেটে থেকেই ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচন করে দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় বিএনপি। আওয়ামী লীগের মত দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে তিতে পারে না বিএনপি। কারণ, বিএনপিতে গণতন্ত্রের চর্চা হয়।
ডা. জাহিদ আরও বলেন, তৃণমুল নেতাদের মতামত প্রধান্য দিতেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। তিনি বর্তমান দু:শাসন দুর করতে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, গুম হওয়া বিএনপি নেতা, সিলেটের সন্তান এম ইলিয়াছ আলী, তার চালক আনসার আলী, ছাত্রদল নেতা দিনার ও জুনেদ আজ কোথায় আছেন আমরা জানিনা। এ সরকারকে যত দ্রুত সরানো যাবে ততই মঙ্গল। নগরীর সাবরেজিষ্ট্র মাঠে প্রেস ব্রিফিংকালে বক্তব্য দেন, দলের সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন