editor

প্রকাশিত: 6:45 PM, July 5, 2023

আদালতের নির্দেশ অমান্য করে আদায় করা হচ্ছে দোকান ভাড়া

আদালতের নির্দেশ অমান্য করে আদায় করা হচ্ছে দোকান ভাড়া

সংবাদ সম্মেলনে গোলাপগঞ্জের মাহতাব উদ্দিন

স্টাফ রিপোর্টার
আদালতের নির্দেশ অমান্য করে এক যুক্তরাজ্য প্রবাসীর কেনা ভূমি নিয়ে ভূমিখেকো চক্র দখলবাজী চালিয়ে যাচ্ছে। তারা ওই প্রবাসীর স্বজনসহ অন্যদের নানাভাবে নির্যাতন, আর্থিক ক্ষতি করে গেলেও পুলিশ কার্যকর কোন ভূমিকা পালন করছেনা বলে অভিযোগ করেছেন ওই প্রবাসীর ভাই গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রামের মৃত রিয়াসদ আলীর ছেলে মাহতাব উদ্দিন।

আজ বুধবার (৫ জুলাই) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মাহতাব বলেন, আমার ভাই যুক্তরাজ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নজরুল ইসলাম সিলেট সদর উপজেলার ফড়িংউড়া মৌজার জেএলনং ৬০, ৩২৫১ খতিয়ানের হাল জরিপি ৪১২৬নং দাগ থেকে এক শতক দোকান কোটাসহ ভূমি ২০২০ সালের ৩ নভেম্বর গোলাপগঞ্জের আমকোনার মৃত জফুর আলীর ছেলে মৃত ফয়জুল ইসলামের স্ত্রী হাসনা বেগমের কাছ থেকে ক্রয় করেছিলেন। একই মৌজা ও জেএল নম্বরের ৪১২১নং দাগের আরও ৩১ পয়েন্ট ভূমি তিনি ক্রয় করেন। এই দাগ থেকে আরও এক শতক ভূমি জনৈক সিরাজ মিয়ার কাছ থেকে ক্রয় সূত্রে মালিক নজরুল।

তিনি বলেন, হাসনা বেগমের স্বামী মৃত ফয়জুল ইসলাম সিলেট নগরীর কাজিটুলা এলাকার মৃত আব্দুল কুদ্দুছ খানের ছেলে আলম খানের কাছ থেকে এই ভূমি কিনেছিলেন। মাঠ পর্চা আলম খানের নামে আসায় তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করে একই জমি আবারও হাসনা ও সিলেট সদরের ফড়িংউড়া গ্রামের আলা উদ্দিনের ছেলে ফরিদ মিয়ার কাছে জাল দলিল সৃষ্টির মাধ্যমে বিক্রি করেন। বিষয়টি জানার পর আমি সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি (কোতোয়ালি সিআর মামালা নং ৪৬৫) যা বর্তমানে তদন্তাধীন। মামলায় আলম খান, হাসনা বেগম, ফরিদসহ হাসনার ভাই সিলেট সদরের কান্দিরপথ গ্রামের রাকিব আলীর দুই ছেলে দুলাল ও ইসলাম এবং দলিল সৃজনকারী সিলেট সাবরেজিস্ট্রার অফিসের মহুরির নজরুল ইসলামকে (সনদ নং ৩৪২) আসামী করি। এই জাল দলিল বলে তারা দোকানগুলোর ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায়ের চেষ্টা করে। নানাভাবে হুমকি ধমকি ও হয়রানি করতে থাকলে সাহেবেরবাজার ব্যবসায়ী সমিতিসহ খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আপোষ নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু হাসনা ও তার ভাইয়েরা আপোষ না মানায় আমি সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলতে ১৪৫ ধারায় হাসনা বেগম ও তার ৪ ভাই দুলাল জামাল কামাল এবং ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করি (নং ৩৩/২২)। এই মামলার রায় ঘোষণা করা হয় গত ৬ এপ্রিল। রায়ে বলা হয়, এই ভূমি নিয়ে অন্য একটি মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ বহাল। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে নিজেদের অবস্থানে শান্তিশৃঙ্খলা বজায় রেখে চলতে হবে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জকেও আইনী পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

মাহতাব বলেন, আমি এ নির্দেশ মানলেও হাসনা-দুলাল গংরা তা না মেনে ভাড়াটিয়াদের কাছ থেকে হুমকি-ধমকি দিয়ে ভাড়া আদায় করছে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জকে অবগত করলেও তারা কোন ভূমিকাই রাখছেন না। এমনকি আদালতের নির্দেশ অমান্যের বিষয়টি জানিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে গত ১২ জুন একটি আবেদন করি। কিন্তু আজো তার কোন সুফল পাইনি।

মাহতাব এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করতে এসএমপি কমিশনার, এয়ারপোর্ট থানার ওসি ও এসির প্রতি আহ্বান জানান। পাশাপাশি একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার বিনিয়োগকৃত সম্পদ সুরক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, সাহেবেরবাজার এলাকার সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়