editor
প্রকাশিত: 9:25 PM, October 30, 2021

মহানগর বিএনপির মেয়াদোত্তীর্ণ ২৭টি ওয়ার্ড কমিটি বিলুপ্তি
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির এক সভা শনিবার সন্ধ্যা (৩০ অক্টোবর) মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ভাতালিয়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় মহানগর বিএনপির অন্তর্গত মেয়াদোত্তীর্ণ ২৭টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনগণের চরম ভোগান্তিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের সম্পূর্ণ ব্যর্থতায় সভা তীব্র সমালোচনা করে এবং ক্ষোভ প্রকাশ করে। এ জন্য সরকারের ভিতরে থাকা বাজার সিন্ডিকেটকে দায়ী করা হয়। সভায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফজল উদ্দিন এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য নাসিম হোসাইন, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আতিকুর রহমান সাবু, মাহব্বু কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহব্বু প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন