editor
প্রকাশিত: 7:49 PM, November 12, 2021

পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ধিক্কার মিছিল
সাম্প্রাতিক শারদীয় দূর্গোৎসব ও তৎপরবর্তী সময়ে সংঘঠিত নারকীয় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট প্রদক্ষিণ করে ধিক্কার মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সম্মুখের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ, ছাত্র যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রগতিশীল চিন্তা চেতনার সাধারণ মানুষ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সহিত দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অসাম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোরভাবে দমনের হুশিয়ারী দিয়েছেন। আমরা দেশের সংখ্যালঘু সম্প্রদায় উনার উপর আস্তা ও ভরসা রাখি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উনার মন্ত্রীসভার পররাষ্ট্রমন্ত্রী দেশের সকল সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর হৃদয়ে যে এবারের শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে যে রক্তক্ষরণ হয়েছে তাতে তিনি অসত্য, অনভিপ্রেত ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়ে আরো আঘাত করেছেন। বক্তারা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, তিনি বর্তমান অসাম্প্রদায়িক সরকারের মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা সকল সাম্প্রদায়িক সহিংসতার দ্রুত বিচার ও শান্তি দাবি করে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন