editor
প্রকাশিত: 11:31 PM, December 9, 2021

'প্রধানমন্ত্রী চাইলেও মুরাদকে এমপি পদ থেকে সরাতে পারবেন না'
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে এখন বাঙালির প্রধান নেতা শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তনের সংগ্রাম চলছে। যেভাবে তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিলাম, সেভাবে এখন তার কন্যার নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ প্রায় পেয়ে গেছি।
মন্ত্রী বলেন, আমাদের উচিত যেভাবে তার পিতাকে আমরা সমর্থন দিয়ে আমাদের প্রধান নেতা বানিয়েছিলাম, সেভাবে তার কন্যাকেও সমর্থন ও ভালোবাসা দেওয়া।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম ইয়ামীন, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবে- এটাই চান শেখ হাসিনা। আমাদের দেশে এখন বিরাট পরিবর্তন চলছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎসহ কত ধরনের কাজ করছি আমরা। এসব কাজে নেতৃত্ব প্রয়োজন। এই পরিবর্তনের কাজে শেখ হাসিনার মতো কর্মঠ, ঈমানদার ও শক্তিশালী অভিজ্ঞ নেতাকে উপহার দিয়েছেন আল্লাহ। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধে উঠে প্রতিটি বাঙালির তাকে সাহায্য ও সমর্থন দেওয়া উচিত।
তিনি বলেন, এ দেশে জন্মে যারা এ দেশের ভাষা, সংস্কৃতিকে অস্বীকার করে অন্য দেশকে লালন করেন, সেই নেতা আমরা চাই না। এই মুহূর্তে বিশ্বের বাঙালিদের প্রকৃত নেতা শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করে তুলব।
মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে এখন প্রচুর আয় হচ্ছে। ক্ষুধা নেই। না খেয়ে ঘুমাতে হয় না কাউকে। সবাই পরিষ্কার পানি পান করতে পারি। নদী সাঁতরে আর স্কুলে যেতে হয় না। অতীতের পরাধীন, দরিদ্র বাংলাদেশ আমরা পেরিয়ে এসেছি। সেই বাংলাদেশ এখন আর নাই। টিভিতে যেভাবে আমরা উন্নত জার্মানি, জাপানকে দেখছি, একদিন আমাদের দেশও এমন উন্নত হবে। সকলে মিলে একত্রে কাজ করলে এই বাংলাদেশ আমরা অচিরেই পেয়ে যাব।
ডা. মুরাদ হাসান এমপির দিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা কঠিন কাজ কঠিনভাবেই করেন। আপনারা লক্ষ করেছেন, একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী অন্যায় করেছিল, দেশের মানুষ প্রতিবাদ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তার সমালোচনা হয়েছিল। সেগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাকে কোনো সুযোগ দেননি। সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। সেই অ্যাকশনের সাক্ষী দেশের মানুষ।
মন্ত্রী আরো বলেন, তবে কিছু অ্যাকশন আছে তিনি চাইলেও নিতে পারবেন না। তিনি তাকে সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারবেন না। কারণ তিনি আইন দ্বারা নির্বাচিত সংসদ সদস্য, সেখানেও আইন আছে। সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন। তবে বেশির ভাগ সময় তিনি অত্যন্ত নরম ও কোমল, মায়ের মতো, সুতরাং তাকে আমাদের সবার সহায়তা করতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন