editor
প্রকাশিত: 11:46 AM, March 25, 2022

মন ভাঙল শ্রদ্ধা কাপুরের
ডেস্ক রিপোর্ট
বিয়ে পর্যন্ত গড়াল না সম্পর্ক। তার আগেই নাকি মন ভাঙল শ্রদ্ধা কাপুরের। বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন। শোনা যাচ্ছে, বিখ্যাত ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক তলানিতে ঢেকেছে তার। যদিও এ বিষয়ে শ্রদ্ধা কিংবা রোহনের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শোনা যায়, বছর চারেক আগে শ্রদ্ধা এবং রোহনের মন দেওয়া নেওয়া হয়েছিল। প্রকাশ্যে কেউ স্বীকার করেননি ঠিকই। তবে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে।
কখনও ডিনার ডেট আবার কখনও ফ্যামিলি গেট টুগেদারে পাপ্পারাৎজির নজর কেড়েছেন অভিনেত্রী এবং তারকা চিত্রগ্রাহক।
তবে চলতি বছরের শুরুটা তাঁদের দু’জনের জন্য নাকি কোনও সুখবর নিয়ে আসেনি। পরিবর্তে সম্পর্ক ঠেকেছে তলানিতে। জানুয়ারি থেকেই নাকি অশান্তি লেগেই ছিল। মাসখানেক ঝগড়াঝাটির পর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন দু’জনে। প্রেমের মাস ফেব্রুয়ারিতেই নাকি বিচ্ছেদ আসে শক্তিকন্যা শ্রদ্ধা কাপুরের জীবনে। সে সময় থেকেই রোহনের হাত ছেড়েছেন তিনি। মার্চের শুরুতেই জন্মদিন ছিল শ্রদ্ধার। গোয়ায় বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন পালন করেন অভিনেত্রী। তবে সেই সময় গোয়ায় দেখা যায়নি রোহনকে। তাই বিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয়েছে। প্রেমের মতো বিচ্ছেদের বিষয়েও প্রকাশ্যে মুখ খোলেননি শ্রদ্ধা কিংবা রোহন কেউই।
কানাঘুষোর মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়েছেন শ্রদ্ধা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, অর শুনাও??? এরপর বেগুনি রংয়ের একটি হার্ট ইমোজিও দিয়েছেন। এই ছবিটিও স্বাভাবিকভাবেই নেটিজেনদের চোখে পড়েছে। সিদ্ধান্ত কাপুর তাকে মিস করছেন বলেই ছবিতে মন্তব্য করেছেন। নেটিজেনরা ছবিটির প্রশংসায় পঞ্চমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে