editor

প্রকাশিত: 5:04 PM, December 17, 2021

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্ভার নষ্ট, ভিসা ও পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্ভার নষ্ট, ভিসা ও পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সার্ভার নষ্ট, ভিসা ও পাসপোর্ট জটিলতায় প্রবাসীরা

যুক্তরাজ্য প্রতিনিধি
১৪ ডিসেম্বর বিকাল থেকে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে। এতে মারাত্মক সংকটে পড়েছেন বাংলাদেশে গমনেচ্ছু ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ হাইকমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্ভারের মূল কারিগরি বিষয়গুলো ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত বিধায় ১৪ ডিসেম্বর থেকে অদ্যাবদি হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও তা পুনরায় কার্যকর করা সম্ভব হয়নি। সার্ভারটির এই সংকটময় অবস্থার কথা ইতোমধ্যেই ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে জানানো হয়েছে এবং ঢাকা হতে একটি উচ্চপর্যায়ের কারিগরি টিমের জরুরি ভিত্তিতে দ্রুততার সঙ্গে লন্ডন পৌঁছানোর প্রতিশ্রতি পাওয়া গেছে।

উদ্ভুত পরিস্থিতিতে হাইকমিশনে অদ্যাবধি জমাকৃত সকল পাসপোর্ট, ভিসা ও এনভিআর আবেদনগুলো জরুরিভিত্তিতে ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন হতে প্রক্রিয়াকরণপূর্বক লন্ডনস্থ হাইকমিশন থেকে ডেলিভারি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেসকল ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীর জরুরিভিত্তিতে আগামীকাল বা দ্রুত ঢাকা ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা বাংলাদেশস্থ অন্য কোনো আন্তর্জাতিক বিমানবন্দর হতে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এদিকে এই ঘোষণার পর ক্রিসমাস হলিডেকে ঘিরে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত অনেক প্রবাসীর মাথায় হাত পড়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশে গিয়ে ভিসা নেয়া অনেক জটিলতা।

এস রহমান নামের একজন প্রবাসী প্রশ্ন তুলেছেন, তিনি ইতোমধ্যেই ফিসহ ৩টি পাসপোর্টের এনভিআরের জন্য জমা দিয়েছেন। তার পাসপোর্ট ফেরত পেলেও হাইকমিশন জমাকৃত ফি ফেরত দিচ্ছে না।

হাইকমিশন থেকে বলা হচ্ছে, পরবর্তী সময়ে পাসপোর্ট ও রিসিট নিয়ে আসলে তখন আগের জমা দেয়া ফি’র সঙ্গে এডজাস্ট করা হবে।

এস রহমান বলছেন, তিনি ১১ বছর পর দেশে যাবেন। এবার গিয়ে আসার পর আর কতো বছর পর যাবেন ঠিক নেই! সেক্ষেত্রে তিনি কিভাবে ফি ফেরত পাবেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাভেলস ব্যবসায়ী বলছেন, এনভিআর আর ভিসা জটিলতার কারণে অনেকেই এখন টিকেট ক্যানসেল করছেন। এমনিতে কোভিডের জন্য ব্যবসায় মন্দা। এর মধ্যে যাত্রীদের টিকিট বাতিল!

দীর্ঘদিন হোম অফিসে ভিসা জটিলতায় থাকা শারফিন রহমান নামের একজন বলছেন, হোম অফিস নতুন পাসপোর্ট করে অতি দ্রুত জমা দিতে বলেছে। এখন যে সমস্যায় পড়লাম কবে যে হোম অফিসকে পাসপোর্ট দিতে পারব তার নিশ্চয়তা নেই।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন