editor
প্রকাশিত: 10:00 PM, January 31, 2022

শপথ গ্রহণ করলেন জগন্নাথপুর উপজেলার ৭ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়ন থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। ৩১ জানুয়ারি সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন জেলার অন্যান্য উপজেলার সাথে জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারীরা হলেন, জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, ২নং পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, ৫নং চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, ৬নং রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, ৮নং আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান ও ৯নং পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া।
বিগত ২০২১ সালের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রায় এক মাস পর শুধু চেয়ারম্যানগণের শপথ হলেও নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ এখনো হয়নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক