editor
প্রকাশিত: 12:41 AM, February 3, 2022

কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্সের জন্যে মূল্যায়ন করা হবে: সিলেটে ডা. ফ্লোরা
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অনেক অর্জন আছে। এজন্যে যারা কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করবেন তাদেরকে শুধু ফুল দিয়ে নয় অন্যভাবে মূল্যায়ন করা হবে।
সিলেটে দুই দিনব্যাপী কোভিড-১৯ টিকাদানের সিলেট বিভাগীয় রিভিউ মিটিং-এ তিনি এ কথা বলেন। রিভিউ মিটিংয়ের প্রথমদিন বুধবারের সভায় সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার সিলেট ও মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। গতকাল বুধবার সকালে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়। মেডিক্যাল অফিসার ডা. সিধু সিংহের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম.এন.সিএন্ড,এইচ স্বাস্থ্য অধিদপ্তর মহাখারী ঢাকা পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. মোঃ শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার ইপিআই ডা. মওলা বক্স চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস প্রতিনিধি, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.রাজেন্দ্র জোহারা, ডা. আরতি শ্রীকৃষ্ণ সিং, ইউনিসেফ প্রতিনিধি ডা. মেরিনা লুসেই, প্যাথ বাংলাদেশ প্রতিনিধি ডা. কামাল মেহেদী, এমএনসিএসপি সেইভ দ্যা চিলড্রেন প্রতিনিধি ডা. মো: খায়রুল আলম, সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূরে আলম শামীম, সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো নুরুল হকসহ সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
7 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
4 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
3 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
5 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
6 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
1 স্টাফ রিপোর্টার: সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দলীয়
6 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
3 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।